এক্সপ্লোর

ভাত-ডাল-রুটি-পটলভাজা-পাঁপড় দিয়ে দলিত দম্পতির ঘরে কলাপাতায় মধ্যাহ্নভোজ অমিত শাহর, কটাক্ষ তৃণমূলের

শিলিগুড়ি: নকশালবাড়িতে বিজেপি সমর্থক, দলিত দম্পতির ঘরে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ। তাঁর পছন্দ অনুযায়ী, মেনু ছিল নিরামিষ। দাওয়ায় বসে, একেবারে পাত পেড়ে ডাল-ভাত খান বিজেপির সর্বভারতীয় সভাপতি। কলাপাতায় সাজানো ভাত, ডাল, রুটি, পাঁপড়ভাজা ও পটলভাজা। দাওয়ায় বসে একটু একটু করে তা মুখে তুলছেন অমিত শাহ। ভিভিআইপি অতিথিকে দেখতে নকশালবাড়ির আশ্রমপাড়ার অতিসাধারণ বাড়িটার বাইরে তখন উপচে পড়া ভিড়। সশস্ত্র বাম আন্দোলনের আঁতুড়ঘর নকশালবাড়ি থেকে তিনদিনের পশ্চিমবঙ্গ সফর শুরু করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি যান নকশালবাড়ির আশ্রমপাড়া দক্ষিণ কোটিয়াজোটে। স্থানীয় বিজেপি সমর্থক রাজু মাহালির বাড়িতে তখন সাজো সাজো রব। আগে থেকেই ঠিক ছিল অমিত শাহ এই বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন। পেশায় রং মিস্ত্রি রাজু ও তাঁর স্ত্রী গীতা সামর্থ্যমতো নিরামিষ পদে মেনু সাজান। তাতে ছিল বাড়ির দাওয়ায় পাত পেড়ে বসেন অমিত শাহ। পাশে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলাপাতায় নিজে হাতে খাবার বেড়ে দেন পেশায় রং মিস্ত্রি রাজুর স্ত্রী গীতা। আদ্যন্ত বাঙালি মেনুর স্বাদ পরখ করতে করতে গীতার সঙ্গে কথাও বলেন অমিত শাহ। নাম না করে এই মধ্যাহ্নভোজ নিয়ে অমিত শাহকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ভোজনরসিক বাবুরা বড় বড় কথা বলছে। মধ্যাহ্নভোজ সেরে অমিত শাহ যান কাছেই বিজেপির একমাত্র পঞ্চায়েত সদস্য সাধনা মণ্ডলের বাড়িতে। সেখানে বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। কয়েকমাস গেলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষিতে প্রান্তিক দরিদ্র মানুষগুলির মাঝে বসে অমিত শাহ সম্ভবত বার্তা দিতে চাইলেন যে, আমি তোমাদেরই লোক। যদিও, তাতে কতটা কাজ হল, সেটা বোঝা যাবে ভোটের ফলেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget