এক্সপ্লোর

অঙ্ক জিএসটি? রাজ্যে এসে তৃণমূল সম্পর্কে নীরব বিজেপি সভাপতি

কলকাতা: বিধানসভা ভোটের পর প্রথমবার রাজ্যে এলেন। বাংলা-বিজয়ের লক্ষ্যে দলের নেতা-কর্মীদের ভোকাল টনিকও দিলেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পথে হাঁটলেনই না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ! পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে টানলেন সেই বামেদের নাম। বললেন, রাজ্যে আগামী পঞ্চায়েত ভোটে ভাল ফল করতে হবে। নিচুতলার কর্মীদের কাজ করা কতটা সমস্যার জানি। কারণ, ৩৪ বছরের বাম শাসনে, যে ধরনের অত্যাচার হয়েছে, দেখছি, সেটা তো এখনো চলছে। সন্ত্রাস ইস্যুতে বামেদের আক্রমণের পাশাপাশি, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কংগ্রেসকেও নিশানা করেন অমিত শাহ। তিনি বললেন, মোদীর সফর নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তো মোদীর থেকে বেশি বিদেশে গিয়েছেন। কিন্তু মনমোহন কবে যেতেন, কেউ জানতে পারতেন না, তাই আলোচনা হত না। মোদিকে ঘিরে উন্মাদনা তৈরি হয়, তাই সবাই জানতে পারছেন। সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেও এ রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণই করলেন না অমিত শাহ। অথচ, দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলনেত্রী কিন্তু সিপিএম-কংগ্রেসকে কার্যত উপেক্ষা করে বার বার বিজেপিকেই নিশানা করেছেন। কখনও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে, কখনও আবার দিল্লিতে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে। কলকাতা ফেরার পরেও তা তা অব্যাহত রাখেন। গত ১ আগস্ট মমতা বলেন, দিল্লির সরকার সারাক্ষণ ধর্মের নামে সুড়সুড়ি দিচ্ছে। গোলমাল পাকাতে চায়। এরপরেও কলকাতায় এসে তৃণমূলে নীরব বিজেপির সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, রাজ্য বিজেপির তরফে অমিত শাহকে টকিং পয়েন্টস হিসাবে সারদা থেকে নারদা নানা বিষয় দেওয়া হয়েছিল। কিন্তু, নিলেও, সেগুলো উচ্চারণও করলেন না মোদীর প্রধান সেনাপতি। রাজনৈতিক মহলে প্রশ্ন, রাজ্যসভায় জিএসটি বিল পাস করাতে যেহেতু মোদী সরকারের সংখ্যার প্রয়োজন, তাই কি তারা এখন তৃণমূলকে চটাতে চাইছে না? তাছাড়া, দেশজুড়ে পণ্য পরিষেবা বিল চালু করতে হলে অন্তত ১৫টি রাজ্যে তা চালু করতে হবে। এই সব কারণেই কি বাংলায় এসে তৃণমূলে নীরব মোদির সেনাপতি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget