এক্সপ্লোর

Cooch Behar: রণক্ষেত্র সিতাই, বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসক দলের

বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দিনভর দফায় দফায় উত্তপ্ত কোচবিহারের সিতাই। এলাকায় টহলদারি পুলিশের

সিতাই: বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দিনভর দফায় দফায় উত্তপ্ত কোচবিহারের সিতাই। এলাকায় টহলদারি পুলিশের। মুহুর্মুহু বোমাবাজি। ধোঁয়ায় ঢাকল চারদিক। গাড়িতে চলল ভাঙচুর। শনিবার বিজেপির সভা ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের সিতাই। এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ গোসানমারিতে সভায় যোগ দিতে, সিতাই থেকে মিছিল করে রওনা দেয় বিজেপি। কিন্তু, পথে বিজেপির মিছিলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলছেন, ‘সায়ন্তনের গাড়ির ওপর হামলা হয়েছে। তৃণমূলের লোকজন ঝামেলা করছে। ষড়যন্ত্র করে ঝামেলা করছে। এই সরকারকে সরানোর প্রয়োজন আছে। নইলে সমস্যা হবে।’ তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের দলের কর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি। রাতে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষের গাড়িও ভাঙচুর করা হয়। কোচবিহারের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা নুর আলম হোসেন বলছেন, ‘আজকে যাচ্ছিলাম। আমার ওপর হামলা করেছে বিজেপি। মারার ষড়যন্ত্র করেছে।’ শনিবার সকালে বিজেপির কর্মসূচিতে হামলার অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে আসানসোলের বারাবনিও। বিকেলে অশান্তি ছড়াল কোচবিহারের সিতাইয়ে। এনিয়ে গোসানিমারির সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দেয় বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, ‘তৃণমূল যে বাড়াবাড়ি করছে, আসানসোলে করেছে, এখানে করছে, আমরা বুঝে নেব।’ তৃণমূল অবশ্য বিজেপির ওপর হামলার দায় চাপিয়েছে। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া বলছেন, ‘বিজেপির কর্মসূচির জন্য বাইক বাহিনী যাচ্ছিল। আগামীকাল আমাদের সংহতি দিবসের প্রস্তুতি চলছিল। তখন আমাদের কর্মীদের ওপর হামলা চালায় বিজেপি। বাড়ি ভেঙে আগুন লাগায়।’ সব মিলিয়ে খণ্ডযুদ্ধ এবং বাগযুদ্ধ ঘিরে সিতাই একেবারে রণক্ষেত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget