এক্সপ্লোর

পাখির চোখ পঞ্চায়েত ভোট, রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করবে, দাবি অমিত শাহর

কলকাতা: পুঁজি সামান্য। কিন্তু, স্বপ্ন বড়। এবারের বিধানসভা ভোটে পাওয়া জনসমর্থনকে পুঁজি করেই আগামীদিনে পশ্চিমবঙ্গে সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি। কলকাতায় এসে বুঝিয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বললেন, ৯০টি আসনে ২০ হাজারের মতো ভোট পেয়েছি। পশ্চিমবঙ্গ নামটা আমাদের কাছে আলাদা মহাত্ম্য রাখে। কারণ এটা জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের জন্মভূমি।আজ থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিন। পঞ্চায়েতে এই ভোটের হার বাড়াতে হবে।   এবারের ভোটে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং মালদার বৈষ্ণবনগর আসন দখল করেছে বিজেপি। একা লড়ে প্রথমবার তিনটি আসন! ঝুলিতে দশ শতাংশ ভোট। শতাংশের নিরিখে সামান্য হলেও, পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে বিজেপির শক্তি অত্যন্ত ক্ষীণ, সেখানে ভোট শতাংশ ২০১১-র তুলনায় আড়াই গুণ বাড়ানোকেই, আগামী দিনের ভিত হিসাবে দেখতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কলকাতায় এসে নেতাদের চাঙ্গা করতে একাধিক ভিন রাজ্যে খাদ থেকে ক্ষমতায় পৌঁছনোর নানা মডেল খাড়া করলেন অমিত শাহ। ২০২১ সালে বাংলা-বিজয়ের ‘মডেল’ হিসেবে, দলীয় কর্মীদের সামনে গুজরাত, মহারাষ্ট্রের মতো রাজ্যের নির্বাচনী ফলকে খাড়া করেছেন অমিত শাহ।ক্ষমতায় আসার আগে, গুজরাতে বিজেপির ৭ শতাংশ ভোট ছিল। কর্নাটকে ৮ শতাংশ ভোট ছিল। মহারাষ্ট্রে ছিল ৫ শতাংশ। সেই তুলনায় অনেক বেশি পশ্চিমবঙ্গে।এবার বিজেপি ১০ শতাংশ ভোট পেয়েছে। ২০১১ সালে বিজেপির এ রাজ্যে ভোট ছিল ৪ শতাংশ। ভোট আড়াই গুন বৃদ্ধি পেয়েছে। এই তথ্য তুলে ধরে অমিত শাহর দাবি, রাজ্যে পরবর্তী সরকার বিজেপিই করবে।   বিধানসভা ভোটে বিজেপির উথ্বান অনেককেই চমকে দিয়েছে। কিন্তু, পর্যবেক্ষকদের একাংশ বলছে, মহারাষ্ট্র কিংবা গুজরাতের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটের সঙ্গে পশ্চিমবঙ্গের ফারাক বিস্তর! তাই মোদী-অমিত শাহরা উন্নয়ন ও মেরুকরণের মিশেলে যে মডেলের হাত ধরে উত্তরে ও পশ্চিমে একের পর এক জয়ধ্বজা উড়িয়েছেন, কিংবা সম্প্রতি অসমের পরিস্থিতিকেও সুন্দরভাবে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছেন, সেই মডেল বাংলায় কতটা সাফল্যের মুখ দেখবে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget