এক্সপ্লোর

BJP vs TMC: ২ দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ

TMC vs BJP at Purba Bardhaman: অন্যদিকে, ভোটের আগে উত্তপ্ত বর্ধমান শহর।

রানা দাস ও কমলকৃষ্ণ দে, বর্ধমান: হালিশহরে বিজেপি নেতা খুনের ঘটনায় উত্তাল উত্তর ২৪ পরগনার বীজপুর। থানায় বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। এই প্রেক্ষিতেই এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। ২ দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। মৃতের নাম শুকদেব প্রামাণিক। বয়স ২৭। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে শুক্রবার পূর্বস্থলীর চাঁদপাড়ায় প্রতিবাদ মিছিল হয়। সেই মিছিলের দায়িত্বে ছিলেন শুকদেব। অভিযোগ, মিছিলের পরই নিখোঁজ হয়ে যান তিনি। এদিন দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় মৃতদেহ। বিজেপির অভিযোগ, খুনের নেপথ্যে তৃণমূল। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি, এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বিকেলে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। মৃতের বাড়িতে যান বিজেপি নেতা-কর্মীরা। জেলা পুলিশ সূত্রে খবর, মৃতের চোখের নীচে একটি ক্ষতচিহ্ন হয়েছে। সেই ক্ষত কী করে হল তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। এখনও পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে, ভোটের আগে উত্তপ্ত বর্ধমান শহর। বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা শাসকদলের পার্টি অফিস ভাঙচুরে নাম জড়াল বিজেপির। অভিযোগ, শনিবার রাতে শালবাগান এলাকায় বিজেপির কার্যালয় পুড়িয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদে রবিবার সকালে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। পূর্ব বর্ধমানের বিজেপি যুব মোর্চা জেলা সভাপতি শুভম নিয়োগীর দাবি, ‘তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরছে। সেই কারণে রাতের অন্ধকারে এই কাজ।’ পাল্টা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদারের দাবি, ‘বিজেপি নিজেরা এই ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে চালাচ্ছে।’ অন্যদিকে, তৃণমূলের দাবি, বেচারহাটে তাদের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপি। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমান পুর এলাকা। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। বিধানসভাওয়াড়ি ফলে তৃণমূল এগিয়ে থাকলেও, কমেছে ভোটের ব্যবধান। এর পরিপ্রেক্ষিতে বিধানসভা ভোটের আগে জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Ghantakhanek Sange Suman |
Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget