এক্সপ্লোর

প্রেমিকা ও বাবা-মাকে হত্যাকারী উদয়নের আদি বাড়ি হাওড়ার সালকিয়ায়

হাওড়া: গোটা বিশ্বে সাইকোপ্যাথিক কিলারের বহু উদাহরণ আছে। কিন্তু, বাঙালি সাইকো কিলার! নজির খুঁজে পাওয়া মুশকিল। এবার তাও পাওয়া গেল। সৌজন্যে উদয়ন দাস। কারণ, মধ্যপ্রদেশ বা ছত্তীসগঢ়ের নয়। উদয়নের শিকড় একেবারে এ রাজ্যে। বাংলায়। তিন তিনটি খুনে অভিযুক্ত উদয়ন আদ্যন্ত বাঙালি। তার বাবার নাম বীরেন্দ্র দাস।আদি বাড়ি কলকাতা লাগোয়া হাওড়ার সালকিয়ায়। খাঁটি বাঙাল! পূর্ববঙ্গ থেকে উদয়নের বাবা-কাকারা এসেছিলেন হাওড়ায়! তারপর শুরু কঠিন জীবন! কিন্তু, যত সমস্যাই থাকুক, সম্পর্কের বাঁধন ছিল আর দশটা বাঙালি পরিবারের মতোই! পিঠোপিঠি ভাইদের একসঙ্গে বড় হয়ে ওঠা! উদয়নের কাকা রবীন্দ্রকুমার দাস এখনও থাকেন এই সালকিয়াতেই! উদয়নের বাবা বীরেন্দ্র দাস এই সালকিয়া থেকেই মধ্যপ্রদেশ যান! সেখানেই পাতেন সংসার! ৯২ সালে ছোট্ট উদয়নকে সঙ্গে নিয়ে তার বাবা-মা এসেছিল ডায়মন্ডহারবারে সূর্যাস্ত দেখতে! রবীন্দ্রকুমার দাস এ কথা জানিয়েছেন। সম্ভবত এই ডায়মন্ডহারবার সফরকেই পরবর্তীকালে নিজের ভুয়ো ওয়েবসাইটে মিথ্যা প্রসঙ্গে উল্লেখ করেছিল উদয়ন! যেখানে সে দাবি করেছ, ডায়মন্ডহারবারে সূর্যাস্ত দেখতে দেখতেই না কি, তাদের মাথায় জাহাজ তৈরির কথা মাথায় আসে! সেইমতো শুরু হয় জাহাজ তৈরি! কিন্তু, বড় হয়ে এত ঝুরি ঝুরি মিথ্যা বললেও, ছাপোষা বাঙালি পরিবারে জন্মানো উদয়নের স্বভাব ছিল আর পাঁচটা বাচ্চার মতোই। মার কোল ছাড়তেই চাইত না ছোট্ট উদয়ন! এখনও সেই ছবি চোখের সামনে ভাসছে কাকার। উদয়নের মাও বাঙালি। ইন্দ্রাণী চট্টোপাধ্যায়। প্রবাসী বাঙালি! সেই শেষ দেখা উদয়নকে। এবার টিভির পর্দায় দেখলেন রবীন্দ্রকুমার দাস! কিন্তু, সেই ৬ বছরের ছোট্ট ছেলেটার জন্যই আজ লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: ফের প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, সর্বদল বৈঠক ডাকার দাবি,
Mallickrjun Kharge On PM Modi: ফের প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, সর্বদল বৈঠক ডাকার দাবি, "আলোচনা ছাড়াই লোকসভায় পুনর্বিন্যাস বিল এনেছিলেন.."
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget