এক্সপ্লোর

পিঠে টিউবলাইট ভেঙে বিক্ষোভ,ত্রিপাক্ষিক চুক্তিপত্র পুড়িয়ে পাহাড়ে আন্দোলন আরও তীব্র মোর্চার

দার্জিলিং: পাহাড়ে আন্দোলনের ধার বাড়াচ্ছে মোর্চা। চকবাজারে পিঠে টিউবলাইট ভেঙে, জিটিএ চুক্তির কপি পুড়িয়ে বিক্ষোভ যুব মোর্চা সমর্থকদের। অশান্তির আগুন ছড়িয়েছে তাকদা পর্যন্ত। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনকে মঙ্গলবার এভাবেই ফের চরমে নিয়ে গেল গোর্খা জনমুক্তি মোর্চা। যা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং। মোর্চার তরফে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়, মঙ্গলবার থেকে তারা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এদিন সকাল দশটা নাগাদ দার্জিলিং স্টেশন থেকে চকবাজারের দিকে এগোতে শুরু করে যুব মোর্চার মিছিল। সেখানে পৌঁছেই পিঠে পিঠে একের পর এক টিউবলাইট ভাঙতে শুরু করেন মোর্চা সমর্থকরা। জিটিএ চুক্তির কপি একত্রিত করে ধরিয়ে দেওয়া হয় আগুন। তারপর আগুন ঘিরে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে চলে স্লোগান। ততক্ষণে বিভিন্ন দিক থেকে মিছিল করে চকবাজারে জমা হয়েছেন প্রায় পনেরো হাজার মোর্চা সমর্থক। ঘণ্টা দেড়েক ধরে এখানে চলে বিক্ষোভ, স্লোগান।

etx-11am-dar-morcha-gta-fir

যদিও, সরকার এই আন্দোলনে গুরুত্ব দিতে নারাজ। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, অনেকে আহত হয়েছে। গণতান্ত্রিক দেশে এটা আন্দোলনের ভাষা নয়। শান্তিপূর্ণ পথে করা উচিত। হঠকারী আন্দোলন। প্ররোচিত করছে। এতদিনের মধ্যে এই প্রথম মোর্চার প্রথম সারির নেতারা রাস্তায় নেমে আন্দোলনে নেতৃত্ব দেয়। চকবাজারের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক বিনয় তামাং, যুব মোর্চার সভাপতি প্রকাশ গুরুং, টাউন যুব মোর্চার সভাপতি তিলক ছেত্রীরা। সরকার পাল্টা মোর্চা নেতৃত্বের বিরুদ্ধেই প্ররোচনার অভিযোগ তুলেছে। একদিকে যখন বিক্ষোভের পারদ চড়ছে, তখন পাহাড়ের বিভিন্ন অংশে জ্বলেছে অশান্তির আগুন। তাকদার বিডিও অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। বিডিও অফিস চত্বরে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে দাবি। সব মিলিয়ে মোর্চার বিক্ষোভের আগুনে পাহাড় আবার তপ্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget