এক্সপ্লোর

Dilip Ghosh Meeting Protest:বর্ধমানে  বিজেপির বৈঠকে বিশৃঙ্খলা, সভায় ঢুকতে না দেওয়ায় দিলীপের সামনেই বিক্ষোভ 

সেখানে নিজেকে বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি বলে দাবি করে সভায় ঢুকতে যান এক ব্যক্তি। বাধা দেওয়ায় চিত্কার করে প্রতিবাদ জানান তিনি।



কমলকৃষ্ণ দে, বর্ধমান:  বর্ধমানে বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষের সভায় বিশৃঙ্খলা। সভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে চিত্কার করলেন দলেরই এক নেতা। এদিন বর্ধমান শহরে জেলা কার্যালয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। সেখানে নিজেকে বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি বলে দাবি করে সভায় ঢুকতে যান এক ব্যক্তি। বাধা দেওয়ায় চিত্কার করে প্রতিবাদ জানান তিনি। বিজেপি নেতা বলে দাবি করা ওই ব্যক্তির অভিযোগ, পুরনো কর্মীদের পরিবর্তে দলে এখন সুযোগ সন্ধানীদের কদর বেশি। তোলাবাজদের নিয়ে দল চালানো হচ্ছে বলে দাবি করেন ওই ব্যক্তি। এনিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ঘটনার সময় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছিলেন দিলীপ ঘোষ। নেতার চেঁচামেচিতে মুখে বক্তব্য থামাতে বাধ্য হন বিজেপির রাজ্য সভাপতি।

ইন্দ্রনীল গোস্বামী নামে এক ব্যক্তি নিজেকে দলের জেলা যুব মোর্চার সহ সভাপতি বলে দাবি করে বৈঠকে তাঁকে ঢুকতে দেওয়ার দাবি জানান। ভেতরে ঢুকতে না দেওয়ায় তিনি ক্ষোভে ফেটে পড়েন। 

ওই ব্যক্তির দাবি, দিলীপ ঘোষ তাঁকে চেনেন।  তাঁর বাড়িতেও এসেছেন। তিনি অভিযোগ করেন,  তোলাবাজ, ধান্দাবাজদের নিয়ে সংগঠন চলছে। আজ আমাদের মতো দলের পুরানো কর্মীদের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে দেওয়া হল না। এভাবে দলের পুরানো কর্মীদের উপেক্ষা করা হচ্ছে। 

বিক্ষুব্ধ দলের নেতার বক্তব্য, দিনের পর দিন তাঁদের বাড়িতে গিয়েছেন, খেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁকেই এখন তিনি চিনতে পারছেন না। পুরনো দিনের কর্মীদের বদলে দলে এখন সুযোগ সন্ধানীদের কদর বেশি।

বিজেপি জেলা নেতৃত্ব বলেছেন, এটা ওঁর ব্যক্তিগত মতামত। আজ বৈঠকে যাঁদের যোগ দেওয়ার কথা ছিল, তাঁদেরই ডাকা হয়েছে। 

বিধানসভা ভোট এবং মন্ত্রিসভার রদবদলের পর থেকে, বেসুরোদের নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়ছে বিজেপিতে। এই প্রেক্ষাপটে ফের দলেরই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি।পরে অবশ্য বিক্ষুব্ধ নেতার সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ।এর আগে চুঁচুড়া, আসানসোলেও দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ।বিধানসভা ভোটে হারের পর থেকে অসন্তোষের আগুন নিভছে না রাজ্য বিজেপিতে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget