এক্সপ্লোর
নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ', ফেরার অভিযুক্ত

বীরভূম: ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশী যুবক। বাড়ির কাছেই স্কুল। আর সেই স্কুলেই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ! তোলপাড় বীরভূমের মহম্মদবাজারের কাপাসডাঙা গ্রাম। নির্যাতিতার পরিবারের এক সদস্যের দাবি, শনিবার সন্ধেয় আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল নবম শ্রেণির ছাত্রী। অভিযোগ, রাস্তায় কেউ না থাকার সুযোগে প্রতিবেশী সুরজিৎ দাস, ছাত্রীর মুখ চেপে টেনে নিয়ে যায় স্কুলের মধ্যে। ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছাত্রীর চিৎকার শুনে সেখানে ছুটে যান এক আত্মীয়। কিন্তু, তাঁকে ধাক্কা মেরে সুরজিত পালিয়ে যান বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হলে, সালিশির পরামর্শ দেওয়া হয়। নির্যাতিতার মা বলেন, আমরা পঞ্চায়েতের কাছে যাই, কিন্তু, মিটমাট করতে বলা হয়। কিন্তু, প্রতিবেশীরা বলেন, এখন মিটিয়ে নিলে পরবর্তীতে আমাদের মেয়েদের সঙ্গে এটা হতে পারে। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। পরে মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযুক্ত পলাতক। সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা।
Before You Go
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest





















