‘ধর্ষণের চেষ্টা’, আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণের চেষ্টার জেরে আত্মঘাতী ছাত্রী। এমনটাই অভিযোগ পরিবারের। গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র। শুক্রবার রাতে হন্তদন্ত হয়ে, খালি পায়ে টিউশন থেকে বাড়ি ফিরেছিল দশম শ্রেণির ছাত্রীটি। কিছু বুঝতে পারেননি পরিবারের লোকেরা। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়, বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীকে। হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। শনিবার রাতেই মৃত্যু হয় তার। ছাত্রীর পরিবারের দাবি, কিশোরীকে প্রায়ই উত্যক্ত করত পাশের গ্রামের এক কিশোর। শুক্রবার টিউশন থেকে ফেরার পথে, ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এরপর বাড়ি ফিরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রী। শনিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তার। ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Before You Go
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda





















