এক্সপ্লোর

শহিদ দিবসে নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা

ওই দিন নন্দীগ্রামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না।

  পূর্ব মেদিনীপুর: ৭ জানুয়ারি নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে জনসভায় যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু সুফিয়ান জানিয়েছেন, ওই সভায় অংশ নেবেন সুব্রিত বক্সী।  নন্দীগ্রামে এরপর মুখ্যমন্ত্রী কবে যাবেন, তা এখনও ঠিক হয়নি। ওই দিন নন্দীগ্রামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। তবে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী আগেই হুঙ্কার ছেড়েছেন, ৮ তারিখই নন্দীগ্রাম গিয়ে সভা করবেন তিনি। এর মধ্যে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ-সহ একগুচ্ছ দাবিতে রবিবার নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা।  পরে নন্দীগ্রাম থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। ২০১১ সালে রাজ্যে পালাবদলের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম। আর সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারী ছিলেন শুভেন্দু অধিকারী। ২০১৬-র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতেছিলেন ৮১ হাজার ২৩০ ভোটে। সেখানে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে থাকার ব্যবধান কমে হয় ৬৮ হাজার ৩৯১। তিনিই এখন বিজেপিতে। এক দশক পর আর এক বিধানসভা ভোটের মুখে সেই নন্দীগ্রামেই তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে সমস্যা, ফিরল আকাশ থেকেই
খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে সমস্যা, ফিরল আকাশ থেকেই
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
West Burdwan: সার্কাসের তাবুতে সার্কাস কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল উখড়ায়
সার্কাসের তাবুতে সার্কাস কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল উখড়ায়
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”

ভিডিও

Bageshwar Baba Vegetarian Call | বিজেপি কবে বুঝবে বাঙালিকে? কী বললেন Biswanath Chakraborty?
Bageshwar Baba Vegetarian Call |
Bageshwar's Vegetarian Call | আমিষ খাবার, মাছ-মাংস
Bageshwar Baba Vegetarian Call | কোটি-কোটি বাঙালির অনুভূতিতে যিনি আঘাত দিলেন,তাঁর বিরুদ্ধে কোনও আইনি-ব্যবস্থা হবে না?
Bageshwar Baba Vegetarian Call |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Rahu Gochar : একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
Bageshwar Baba: আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
Annapurna Yojana : 'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
Embed widget