এক্সপ্লোর

পাহাড়: গরমে মাথা গরম হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের, পাল্টা তৃণমূলের

দার্জিলিং ও কলকাতা: একদিকে সরকারি দফতরে অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়ে সরাসরি রাজ্যের সঙ্গে সংঘাতের রাস্তায় মোর্চা। অন্যদিকে, পাহাড় পরিস্থিতি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে রাজনাথ সিংহের দ্বারস্থ তাদের জোটসঙ্গী বিজেপি। এই পরিস্থিতিতে পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করল তারা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘সব কিছুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক ওখানে দরকার ছিল না। গরমে মাথা গরম হয়ে গিয়েছে। পরিস্থিতি খারাপ করেছেন, সামলাতে না পেরে পালিয়ে এসেছেন।’ তৃণমূল অবশ্য দিলীপ ঘোষের এই বক্তব্যকে গুরুত্ব দিতে চায়নি। পাল্টা বিজেপির বিরুদ্ধেই উসকানি দেওয়ার অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল। পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেছেন, ‘দিলীপ ঘোষদের পাহাড়ে জনভিত্তি নেই। মোর্চার সমর্থন নিয়ে দু বার এমপি জিতেছে। বিজেপির উসকানি গুরুংদের। মুখ্যমন্ত্রী কোথায় যাবেন, তা নিয়ে বলার সাংবিধানিক অধিকার এদের নেই।’ পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি অফিসে বন‍ধের ডাক দিয়েছে মোর্চা। শনিবার যখন রোশন গিরিরা এই ঘোষণা করছেন, সেদিনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। সূত্রের দাবি, রাজনাথ সিংহকে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া বলেন, পাহাড়ের পরিস্থিতি অত্যন্ত খারাপ। পাহাড়বাসীর সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার এবং মোর্চাকে আলোচনার টেবলে আসতে হবে। অবিলম্বে এ ব্যাপারে হস্তক্ষেপ করুক স্বরাষ্ট্রমন্ত্রক। দার্জিলিং ইস্যুতে জোটসঙ্গী মোর্চার পাশেও দাঁড়িয়েছে বিজেপি। বুধবারই কলকাতায় দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন মোর্চার প্রতিনিধিরা। আর এরপর দিনই, গুরুংয়ের দলের জঙ্গি-আন্দোলনে অশান্ত হয়ে ওঠে পাহাড়। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন মোর্চার সমর্থনে পাহাড় থেকে জিতে আসা বিজেপি সাংসদ। তাৎপর্যপূর্ণভাবে রবিবার বিমল গুরুংয়ের গলাতেও এই সুরই শোনা গিয়েছে! মোর্চা এখন যে পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে সুর চড়াচ্ছে, আগেই তার পক্ষে সওয়াল করেছেন বিজেপি সাংসদ অহলুওয়ালিয়া।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Rally : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
Brigade Rally : রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
PM Modi Rally: 'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
LPG Gas Crisis: খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ
খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget