এক্সপ্লোর
ভোটের আগে কমিশনের পদক্ষেপে অপসারিত তুফানগঞ্জের এসডিপিও, সিতাই থানার আইসি

কোচবিহার: ভোটের আগে অপসারিত কোচবিহারের তুফানগঞ্জের এসডিপিও ও সিতাই থানার আইসি। দু'জনের আচরণ অবাধ ও সুষ্ঠু ভোটের পক্ষে অনুকূল নয়, অভিযোগ ছিল বিরোধীদের। এরপরই তুফানগঞ্জের এসডিপিও ফারুখ চৌধুরী ও সিতাই থানার আইসি কার্তিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে এবার হাড্ডাহাড্ডি লড়াই সিপিএম প্রার্থী তমসের আলির। একদিকে, বাম প্রার্থী তমসের আলি এই কেন্দ্রে দীর্ঘদিন বিধায়ক ছিলেন। ২০১১ সালে বিধায়ক হন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ। এবার নির্বাচনের আগে নাটাবাড়ি কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জ মহকুমায় পুলিশের আচরণ অবাধ ও সুষ্ঠু ভোটের অনুকূল নয় বলে কমিশনে নালিশ জানায় বিরোধীরা।
Before You Go
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















