এক্সপ্লোর

জার্সি বদলে তৃণমূলে বিকাশ ভুঁইয়া, এবার কি ভাইয়ের পথে মানসও?

কলকাতা: দাদা মানস ভুঁইয়াকে নিয়ে ছিল হাজারো জল্পনা। তারই মাঝে জার্সি বদলে তৃণমূলে যোগ দিলেন তাঁর ভাই বিকাশ ভুঁইয়া। বিকাশ ভুঁইয়া ছিলেন কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি এবং জেলা পরিষদের সদস্য। বিকাশ ভুঁইয়ার পাশাপাশি এ দিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পাণ্ডাও। যা জেলা কংগ্রেসের কাছে ধাক্কা বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। কারণ, নানা প্রতিকূলতার মধ্যে সবং বিধানসভা কেন্দ্র থেকে বার বার যে ভাবে ভোটে জিতেছেন মানস, তার নেপথ্যের প্রধান দুই কারিগর বলে ধরা হয় বিকাশ ভুঁইয়া ও অমল পাণ্ডাকে। দুজনেই নাম লেখালেন তৃণমূলে। তা হলে কি এবার তৃণমূলের পথে মানসও? এই জল্পনা অবশ্য অনেক দিন ধরেই চলছে। যা গতি পেয়েছে, কংগ্রেস নেতৃত্বের অমতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মানসের অনড় অবস্থান। এবার ভাই ও একদা ডানহাতও তৃণমূলে। এবার কি তা হলে মানসের পালা? জল্পনা বাড়িয়ে সবংয়ের কংগ্রেস বিধায়কের প্রশংসা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন খোদ মানস ভুঁইয়াও। তাঁর বক্তব্য, অনেকে বলছেন, অধীর-মান্নানরা যে বা দল চালাচ্ছে, তাতে তো আপনিই থাকতে পারছেন না, বাকিরা কীভাবে থাকবে। বিরোধীরা অবশ্য নৈতিকতার প্রশ্ন তুলছে। তাদের প্রশ্ন, তৃণমূল একা ২১১’র পরেও কেন এ ভাবে বিরোধীদের ঘর ভাঙতে কোমর বেঁধে নেমেছে। তৃণমূলের পাল্টা বক্তব্য, কংগ্রেস প্রধান বিরোধী দল হয়েও নিজেদের ঘরেই তো দিন-রাত অশান্তি। এমনকি এ দিনও অধীর চৌধুরী, মানস ও তাঁর ভাইকে কটাক্ষ করতে ছাড়েননি। পাল্টা সরব হয়েছেন মানসও। তাঁর ভাইয়ের দলবদলের নেপথ্যে তিনি কার্যত অধীর-মান্নানদের দিকেই আঙুল তুলেছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, প্রধান বিরোধী দলের মধ্যে এরকম তুতু-ম্যায় ম্যায় পরিস্থিতিরই ফায়দা তুলছে তৃণমূল।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget