এক্সপ্লোর

গরু-কয়লা পাচার: ইন্সপেক্টর ও ডিএসপি পদমর্যাদার ৬ অফিসারকে সিবিআই নোটিস

চলতি সপ্তাহেই ওই পুলিশ আধিকারিকদের তলব করা হয়েছে।

  কলকাতা: কয়লা ও গরু পাচার কাণ্ডের তদন্তে একের পর এক রহস্য উদঘাটন করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাদের নজরে রয়েছেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর ও ডিএসপি পদমর্যাদার ৬ অফিসার। আজই তাঁদের নোটিস পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই ওই পুলিশ আধিকারিকদের তলব করা হয়েছে। সিবিআই দাবি করেছে, কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্তদের সঙ্গে এঁদের যোগসাজশের তথ্য রয়েছে তাদের হাতে। আরও কয়েকজন পুলিশ আধিকারিকের নাম তদন্তে উঠে এসেছে। আগামী দিনে তাঁদেরও তলব করা হবে বলে সিবিআই সূত্রে খবর। কয়লা পাচারকাণ্ডে ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজ এখনও পায়নি সিবিআই। তবে ৩১ ডিসেম্বর গরু পাচারকাণ্ডে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান হয়েছে।  রাসবিহারী ও চেতলায় ওই ব্যবসায়ীর ২টি বাড়িতে হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, গরু পাচারের বেআইনি কারবারের টাকা বিনয় মিশ্রর মাধ্যমে নির্দিষ্ট কয়েকজন প্রভাবশালীর কাছে পৌঁছোত। একাধিক সাক্ষীর বয়ানে ওই ব্যবসায়ীর নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। তবে তল্লাশি অভিযানের সময় বিনয়কে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিনয় মিশ্রর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে ৩১ তারিখ হুগলির কোন্নগরের ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান করে সিবিআই। অমিত সিংহ ও নবীন সিংহের বাড়িতে হানা দেন সিবিআই অফিসাররা। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। এর আগে গরু পাচার কাণ্ডের তদন্তে এক ডিআইজি সহ বিএসএফের ৪ অফিসারকে নোটিস পাঠায় সিবিআই। ওই চারজনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়। সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে, যে চারজনকে নোটিস পাঠানো হয় তাঁদের মধ্যে একজন ছিলেন ডিআইজি পদমর্যাদার অফিসার। এছাড়া ছিলেন ২ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এবং একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসার। গরু পাচারকাণ্ডের তদন্তে এঁদের নাম উঠে আসে, তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চাইছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই মামলায় বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছে সিবিআই। গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকও আত্মসমর্পণ করেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget