এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
সকাল থেকে পরিবারে কোনও কলহ বাধতে পারে। প্রেমের ব্যাপারে দুঃখ। সম্পত্তি নিয়ে ভাই ভাই বিবাদ। আর্থিক ব্যাপারে চাপ। পড়াশোনার জন্য ভাল সময়।
বৃষ
কাজের চাপ অতিরিক্ত বাড়তে পারে। ভাল যোগাযোগ আসার জন্য মনে আনন্দ বৃদ্ধি। সন্তানের জন্য কোনও চিন্তা। পিতার সঙ্গে তর্ক। ব্যবসার দিকে মধ্যম প্রকার।
মিথুন
গোপন কোনও রোগের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় কোনও সমস্যার সমাধান হতে পারে। সম্পত্তি থেকে লাভ আসতে পারে। বন্ধু থেকে আজ একটু সাবধান থাকুন।
কর্কট
বুকের যন্ত্রণা বাড়তে পারে, রাজনীতির লোকেদের একটু বদনাম আসতে পারে। কর্মস্থানে কাজে মন লাগবে না। পিতামাতার সঙ্গে বিশেষ আলোচনা। ডাক্তারের খরচ বৃদ্ধি।
সিংহ
উচ্চব্যক্তির কোনও কথা মনে ভয় আনতে পারে। ব্যবসায় অতিরিক্ত ভাল হতে পারে। কর্মস্থানে অস্থিরভাবের জন্য কাজের ক্ষতি। অধিক আয় করতে গিয়ে বিপদ হতে পারে।
কন্যা
প্রিয়জনের কাছ থেকে মনের কষ্ট বাড়তে পারে। ভাল কাজে গিয়ে আজ ফিরে আসতে হতে পারে। শরীরে কোনও রোগের কারণে খরচ বাড়তে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা।
তুলা
দুপুরের পরে কোনও ভাল খবর আসতে পারে। পড়াশোনায় বাধা আসতে পারে। রাস্তায় আজ নতুন বন্ধু হতে পারে। বাড়তি কোনও খরচ হওয়ার জন্য সঞ্চয়ে বাধা।
বৃশ্চিক
কোনও মহিলার সঙ্গে বিবাদের জন্য কাজের ক্ষতি। স্ত্রীর কারনে মনের কষ্ট বৃদ্ধি। কোনও আত্মীয় আপনার কাজের বিরোধিতা করতে পারেন। গাড়িচালকদের জন্য ভাল সময়।
ধনু
আজ সকাল থেকে খরচ বাড়তে পরে। সন্তানের জন্য কোনও ভাল কাজের ব্যবস্থা। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। মায়ের সঙ্গে বিবাদের জন্য মনের চাপ বৃদ্ধি।
মকর
সামাজিক সম্মান লাভ হতে পারে। আর্থিক চাপের কারণে ঋণ নেওয়ার সম্ভাবনা। দূরে থাকা বন্ধু বাড়িতে আসতে পারে। কোনও আত্মীয়ের বাজে খবর আসতে পারে।
কুম্ভ
নতুন কোনও ব্যবসার জন্য যোগাযোগ। কর্মস্থানে ভাল মতামত দেওয়ার জন্য সুনাম বৃদ্ধি। বাড়তি কাজের চাপ শরীর খারাপ বাড়াতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আলোচনা।
মীন
অতিরিক্ত লোভের জন্য বিপদ বাড়তে পারে। ভ্রমণে বাধা। চাকরির স্থানে সম্মান বৃদ্ধি। সংসারের ব্যাপারে একটু শান্তির আশা। ব্যবসার দিকে নতুন ঝুঁকি।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















