এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

নানা দিক থেকে কর্মের যোগ যেমন থাকবে, আবার বাধাও থাকবে। পিতার সঙ্গে বিবাদ বাধতে পারে। দরকারি কাজ মিটিয়ে ফেলুন। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। আজ সারাদিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। সকাল থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের সেবায় মনে শান্তি পাবেন।

বৃষ

হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি হতে পারে। আজ অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আজ সারাদিন আপনার আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে। কোনও কারণে অযথা হয়রানি হতে পারে। অতিরিক্ত উদারতার জন্য কাজের কোনও ক্ষতি হতে পারে। শত্রুর সঙ্গে আপোস করে নিন। সংসারের শান্তি বজায় থাকবে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে।

মিথুন

আজ অতিরিক্ত সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রপচারের সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কর্মের জায়গায় অল্পতেই সন্তুষ্ট থাকুন। শত্রুর কারণে সকালের দিকে মাথা গরম হতে পারে। আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি লাগতে পারে। কোনও বিষয়ে স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিকে থেকে বাধা কেটে যাবে।

কর্কট

অভিভাবকদের পরামর্শ আজ আপনার জন্য কার্যকরী হবে। অন্য কেউ কোনও পরামর্শ দিলে সেটা না নেওয়াই শ্রেয়। বাড়ির বাইরে বেশিক্ষণ সময় কাটান। সন্তানের বিষয়ে আজ নিশ্চিন্ত হবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাবেচার জন্য অর্থ খরচ হতে পারে। আজ সারাদিন প্রচুর খাটুনির জন্য শারীরিক দুর্বলতা থাকবে। হাড়ের কোনও সমস্যা বাড়তে পারে। সকালের দিকে কিছু দান করার মন হতে পারে। দাঁতের কোনও সমস্যা বাড়তে পারে।

সিংহ

আজ উচ্চবিদ্যার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলোয় নাম করার সুযোগ আছে। আজ ব্যবসায় বা কর্মে কোনও সমস্যা থাকবে না। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপের জন্য কাজের প্রতি ক্লান্তি বাড়তে পারে। বুদ্ধির ভুলে হাতে আসা কোনও কাজ ভেঙে যেতে পারে। কাছাকাছি ভ্রমণ হতে পারে। ভাই বোনের কোনও বিবাদ বাড়তে পারে।

কন্যা

প্রতিবেশীদের হিংসার কারণে কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ঘনিষ্ঠ কোনও বন্ধু আপনাকে ভীষণভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সফলতা পাবেন। অতিরিক্ত অর্থ খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। সকালের দিকে কোনও অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আজ কাজের চাপ বাড়তে পারে।

তুলা

আজ উচ্চ জায়গা থেকে কোনও চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমান হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যপারে কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন। গান বাজনার জন্য খরচ বাড়তে পারে।

বৃশ্চিক

কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপোস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা বাড়তে পারে। শিক্ষার জন্য কোনও সাফল্য বৃদ্ধি হবে। সমাজের কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় বাড়তে পারে। সন্তানের জন্য কোনও সুনামে আজ মানসিক আনন্দ বাড়বে। আজ ঘরে বাইরে দুই জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গেই থাকবে। ব্যবসার ব্যপারে কোনও বিবাদ আসতে পারে।

ধনু

ইচ্ছা পূরণ হওয়ার জন্য মনে আনন্দ বৃদ্ধি পাবে। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নতুন গৃহ নির্মাণের সুযোগ আসলে তা হাত ছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করুন। আপনার থেকে ছোট কারও জন্য আপনার দুশ্চিন্তা হতে পারে। আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। অতিরিক্ত লোভের জন্য বিপদ বাড়তে পারে। প্রেমের নতুন কোনও যোগাযোগ হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

মকর

সম্পত্তি নিয়ে ভাই ভাই অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে পারেন। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ করতে পারেন। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। পুজোপাঠের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। আজ সারাদিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধু সেবায় কাজে আসতে পেরে মনে শান্তি পেতে পারে।

কুম্ভ

আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ বাইরে থেকে কোনও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা থাকবে। অর্থ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর জন্য আজ শুভ দিন। সকাল থেকে প্রেমের ব্যপারে কোনও চিন্তার খবর আসতে পারে। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না।

মীন

কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে। আজ কর্মের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য হতে পারে। কোনও পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারেন। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে যে কোনও জায়গায় মানসিক চাপ বহন করতে হতে পারে। খেলাধুলোয় নাম করার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাওয়ার যোগ রয়েছে। উচ্চ বিদ্যার ভাল যোগ আছে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jahangir Arrested : পালানোর চেষ্টা করছিল, বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
পালানোর চেষ্টা করছিল, বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
West Bengal News Live : রাজ্যসভায় তৃণমূলের ১৩ জন সাংসদের মধ্যে শুধু এই ৪ জন মমতার পাশে ? কী বলছে সূত্র ?
রাজ্যসভায় তৃণমূলের ১৩ জন সাংসদের মধ্যে শুধু এই ৪ জন মমতার পাশে ? কী বলছে সূত্র ?
Agnimitra Paul : রাস্তায় নোংরা আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, কবে থেকে লাগু ?
রাস্তায় নোংরা আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, কবে থেকে লাগু ?
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?
অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget