এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

বাজে খাবারের জন্য পেটের সমস্যা বাড়তে পারে। স্ত্রীর ভাল বুদ্ধির জন্য সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল পেতে পারেন। জমানো সঞ্চয় ভাঙতে হতে পারে। সহকর্মীরা প্রচুর শত্রুতা করবে, বুদ্ধির দ্বারা সেটা কাটিয়ে উঠতে হবে। পুরনো প্রেম বিবাহে পরিণত হতে পারে। মায়ের স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে। কিডনির সমস্যায় ভোগান্তি।

বৃষ

সকাল থেকে বাজে খরচের জন্য মাথা গরম। আজ ঘরে বাইরে সব দিকে শুভ ফল পাওয়ার আশা করা যায়। প্রাথমিক শিক্ষার দিকে সময়টা মধ্যম। হাড়ে চোট লাগার যোগ আছে। মাথা ঠান্ডা রাখতে পারলে পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে আলস্য দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে।

মিথুন

আজ কোনও ভাল কাজ করেও বদনাম আসতে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতির যোগ। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

কর্কট

বাড়িতে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে। হঠাৎ করে কোনও সমাজ বিরোধী কাজে ফেঁসে যেতে পারেন। বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। সহকর্মীর জন্য কর্মস্থলে শান্তি ভঙ্গ হতে পারে। ব্যাভিচারী মানসিকতার জন্য সংসারে সমস্যা সৃষ্টি হতে পারে। কাউকে সাহায্য করা আজ অনর্থক বলে মনে হবে। আত্মীয়দের ব্যবহার আপনার প্রতি ভাল থাকবে। দাম্পত্য জীবনে দুশ্চিন্তা থাকবে।

সিংহ

প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পেতে পারেন। আজ কোনও সিদ্ধান্তে পরিবার আপনার সঙ্গে থাকবে। পুরনো বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ কাজ সকালের মধ্যে শেষ করুন। আজ স্বাস্থ্যের অবনতি দেখা যাবে। আজ প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে। পরিকল্পনা করে অর্থ ব্যয় করতে হবে। আজ স্বামী, স্ত্রীর মধ্যে বনিবনা নাও হতে পারে। পেটের ব্যথা চূড়ান্ত রূপ নিতে পারে, বিশেষ নজর প্রয়োজন।

কন্যা

ব্যবসার ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে। কারও সঙ্গে অযাচিত কথা বললে অশান্তি বাধতে পারে। সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আজ অনেক ব্যাপারে স্বামীর সাহায্য পাবেন। নৃত্যশিল্পীরা প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আজ উচ্চবিদ্যার ক্ষেত্র শুভ। বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে নিন। দামি কোনও জিনিস প্রাপ্তি হতে পারে।

তুলা

আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খাদ্য পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। আপনার কোনও ব্যবহার আজ কারও খারাপ লাগতে পারে।

বৃশ্চিক

সকালের দিকে কোনও অর্থ ক্ষতির খবর আসতে পারে। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা। আপনার কোনও প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা।

ধনু

আজ কোনও দুর্ঘটনায় আপনাকে সাক্ষী দিতে হতে পারে। প্রভাবশালী কারও কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাই ভাই অশান্তি হতে পারে। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবেন না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আত্মীয়ের কোনও বাজে খবর আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে।

মকর

সকালের দিকে একটু রক্তচাপ জনিত সমস্যা বাড়তে পারে। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতা আজ বেশি প্রয়োগ না করাই মঙ্গল জনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।  নিজের কলাকুশলীতে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কাজের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল। আজ দুর্গম কোনও কাজকে অতিরিক্ত সরল ভাবে করতে সক্ষম হবেন।

কুম্ভ

ব্যবসার দিকে কোনও মতবিরোধ থেকে সাবধান। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।

মীন

বন্ধুর কাছে কোনও সাহায্য পাবেন না। আজ গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ আপনার কোনও উন্নতিতে বন্ধুর অবদান থাকতে পারে। জলপথে ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই শ্রেয়। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে।  

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget