এক্সপ্লোর

বৃহস্পতিবার দার্জিলিঙে ফের মিছিলের ডাক, আটকালে অনির্দিষ্টকালীন পাহাড় বন্ধের হুমকি মোর্চার

দার্জিলিং: সকালে ছন্দে ফেরা, ছন্দপতন দুপুরে। বুধবার পাহাড়ে নতুন করে কোনও অশান্তি না হলেও, একদিকে, মোর্চার হুঁশিয়ারি ও অন্যদিকে, পুলিশের টহলদারি ঘিরে ফের অশান্তির কালো মেঘ দার্জিলিংয়ের আকাশে। সকালের ছবি দেখে বোঝার উপায় ছিল না, পাহাড়ে ফের আন্দোলন শুরু করেছে মোর্চা। এদিন সকালে পাহাড়ে আসেন বেশকিছু পর্যটক। যাঁরা পাহাড়ে ছিলেন, সকাল সকাল ঘুরতে বেরোন তাঁরাও। কিন্তু পাহাড়ের আবহাওয়া বদলাতে সময় লাগে না। সকালের পরিস্থিতি বদলে গেল দুপুরে। এদিন দুপুরে পাতলেবাসে বসে বিমল গুরুং হুঁশিয়ারি দেন, পুলিশ এভাবে দমনপীড়ন চালালে ফল ভাল হবে না। গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বলেন, আন্দোলন যেমন চলছে চলবে। পুলিশ এভাবে দমনপীড়ন নীতি চালালে পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হবে। তল্লাশি করছে অন্যায়ভাবে, কর্মীদের গ্রেফতার করছে, লাঠি চালাচ্ছে। এটা আর মানা হবে না। মোর্চা সভাপতির এই হুঁশিয়ারির পরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। পাতলেবাস থেকে মালিধূরায় যুব মোর্চার বৈঠকে যোগ দিতে যান গুরুং। খবর পেয়ে, বিশাল পুলিশবাহিনী, সিআরপিএফ, র‍্যাফ নিয়ে মালিধূরার পথে রওনা দেন দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। পথে সিংমারিতে মোর্চার সদর দফতরের সামনে গিয়ে বেশকিছুক্ষণ দাঁড়ায় বাহিনী। তবে সেখানে কোনও উত্তেজনা না থাকায় বাহিনী চলে যায় মালিধূরায়। দুপুর তিনটে নাগাদ, যখন মালিধূরার একটি বেসরকারি স্কুলে বৈঠকে বসেছে যুব মোর্চা, তখন বাইরে টহল দিয়েছে পুলিশ। দুপুর সাড়ে তিনটেয় পুলিশ চলে যেতেই পাহাড় অচলের হুঁশিয়ারি দেন যুব মোর্চার সভাপতি প্রকাশ গুরুং। ঘোষণা করেন, বৃহস্পতিবার সকাল ১১টায় হবে মিছিল। সেই মিছিল আটকালে ফল হবে মারাত্মক। বলেন, কয়েকদিন ধরেই পুলিশ আসছে, তল্লাশি চালাচ্ছে, চাপ দিচ্ছে, ভয় দেখাচ্ছে। এসব চলবে না। কাল রালি হচ্ছে। আটকানোর চেষ্টা করলে পাহাড় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। মালিধূরায় প্রকাশ গুরুং যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন, তখন বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে সিংমারি মোর্চার সদর দফরের সামনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget