এক্সপ্লোর

ফের ডেঙ্গির থাবা রাজ্যে, মৃত হাওড়ার ছাত্র প্রীতম ঘোষ

হাওড়া: রাজ্যে ফের মারণ থাবা বসাল ডেঙ্গি! সোমবার রাতে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার ডোমজুড়ে বাসিন্দা প্রীতম ঘোষের। বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন অঙ্কে অনার্সের এই ছাত্র। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, এ বছর, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নতুন করে ১৩৪ জনের শরীরে ডেঙ্গির ভাইরাস পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা তিন হাজার চার। কিন্তু কবে কমবে মারণ-ডেঙ্গির এই প্রকোপ? চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের মতে, যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামছে, জল জমা না কমছে, ততক্ষণ কমবে না। চিকিৎসকদের মতে, বর্ষার শুরু ও শেষের দিকেই মূলত মশাবাহিত রোগের দাপাদাপি দেখা যায়। হালকা বৃষ্টি হলে, বহু জায়গাতেই বৃষ্টির জল জমে থাকে। ফলে, সেখানে ডেঙ্গির মশার বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়। জমা জলে ডিম পারে মশককূল! কিন্তু একটানা ভারী বৃষ্টি হলে, জমা জল অন্য জায়গায় বয়ে যায়। যার জেরে ধুয়ে যায় মশার লার্ভা। শিশুরোগ বিশেষজ্ঞ  সৌমিত্র দত্ত বলেন, হয় প্রচুর বৃষ্টি হতে হবে, লার্ভা ধুয়ে যাবে। না হলে বৃষ্টি বন্ধ হয়ে তাপমাত্রা কমতে হবে। ডেঙ্গিকে রুখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। চলছে সচেতনামূলক প্রচার। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না মারণ-ডেঙ্গিকে। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে এদিন শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
TMC News : পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget