এক্সপ্লোর

ডেঙ্গি-জ্বরে রাজ্যে মৃত আরও ৫

কলকাতা ও উত্তর ২৪ পরগনা: ডেঙ্গি ও জ্বরে মৃত্যু অব্যাহত। উত্তর ২৪ পরগনার খড়দায় ডেঙ্গিতে মৃত্যু যুবকের। এসএসকেএমে মৃত দ্বিতীয় শ্রেণির ছাত্রী, সিএমআরআই-তে মৃত্যু হাওড়ার ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় জ্বরে মৃত্যু ২ গৃহবধূর। একদিকে, ডেঙ্গি। আরেকদিকে, জ্বর! রোগের জোড়া ফলায় সর্বত্র ত্রাহি রব। উত্তর ২৪ পরগনার খড়দায় ডেঙ্গির বলি যুবক! বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হন বছর ২৫-এর অভ্রদীপ গুপ্ত। শুক্রবার সোদপুরের নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। ব্লাড রিপোর্টে পাওয়া যায় এন এস ওয়ান পজেটিভ। সোমবার কলকাতার ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয় অভ্রদীপকে। রাতে মৃত্যু হয় তাঁর। অভ্রদীপের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে! জানা গিয়েছে, নতুন চাকরির জন্য আবেদন করেছিল, আগামী বছর ১৮ ফেব্রুয়ারি বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু, ডেঙ্গিতেই সব শেষ।

বুধবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে মনিষা ধাড়া নামে ৮ বছরের এক ছাত্রীর। মনোহরপুকুরের বাসিন্দা, দ্বিতীয় শ্রেণি ওই ছাত্রী ২ দিন ধরে জ্বরে ভুগছিল। এনএস ওয়ান পজিটিভ ছিল। পরিবারের অভিযোগ, অন্তত ১০টি হাসপাতালে ঘুরেও বেড মেলেনি। শেষমেশ, মঙ্গলবার রাতে ভর্তি করা হয় এসএসকেএম-এর জেনারেল বেডে। অন্যদিকে, মঙ্গলবার রাতে সিএমআরআই-তে মৃত্যু হয় ডেঙ্গিতে আক্রান্ত এক গৃহবধূর। মৃতের নাম পিঙ্কি সোনকার। বাড়ি হাওড়ার সালকিয়ায়। পরিবার সূত্রে খবর, শনিবার পিঙ্কিকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে রেফার করা হয় সিএমআরআই-তে। মঙ্গলবার রাতে মারা যান পিঙ্কি। মৃতের আত্মীয়ের অভিযোগ, পুরসভা ঠিকমতো সাফাই করে না। হাওড়া পুরসভার মেয়র পারিষদ স্বাস্থ্য ভাস্কর ভট্টাচার্যর পাল্টা দাবি, মশা নিধনে সবরকম ব্যবস্থা নিয়েছে পুর কর্তৃপক্ষ। অন্যদিকে, জ্বরের আতঙ্ক উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়! মঙ্গলবার রাতে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান দেগঙ্গার শিমুলিয়ার বাসিন্দা আছেমা বিবি। ওই রাতেই দেগঙ্গার আমুলিয়ায় মৃত্যু হয় রিনা বিবি নামে আরেক গৃহবধূর। সবমিলিয়ে উদ্বেগের প্রহর গুণছে মানুষ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget