এক্সপ্লোর

প্রার্থী নাপসন্দ, প্রতীক নিয়ে ধাঁ

কাটোয়া: কতটা পথ পেরোলে পরে অচিন্ত্যকে পাওয়া যাবে, ভাবছেন অনিল দত্ত। ভাবছেন। ঘামছেন। মুছছেন। ফের ঘামছেন। কিন্তু, খুঁজে পাচ্ছেন না অচিন্ত্য ঘোষকে। পাচ্ছেন না দলের প্রতীক দেওয়া ‘বি’ ফর্মটাও। সেই লক্ষ্মীবার থেকে গরু খোঁজার মতো প্রতীকের ফর্ম খুঁজছেন কাটোয়ার বিজেপি প্রার্থী অনিল দত্ত। খালি বলছেন, ‘‘কোন গ্রহের ফেরে যে ওর হাতে ফর্ম দিলাম!’’ প্রার্থী যাঁকে দুষছেন তিনি দলেরই কাটোয়া শহর সভাপতি অচিন্ত্যবাবু। অনিলবাবুর অভিযোগ, তাঁকে প্রার্থী হতে না দেওয়ার জন্যই ফর্মটা নিয়েই কেটে পড়েছেন অচিন্ত্যবাবু। বর্ধমান গ্রামীণ এলাকায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। নিয়ম মতো, দলের রাজ্য স্তরের কোনও নেতা দলের প্রার্থীদের প্রতীক চিহ্ন দেন। তার জন্য নির্দিষ্ট ‘এ’ ফর্ম মনোনয়ন পেশের দিনই নির্বাচন আধিকারিকের কাছে দিতে হয় প্রার্থীকে। ওই রাজ্য নেতার সই সংবলিত ‘বি ফর্ম’ জমা পড়ে নির্বাচন কমিশনে। অনিলবাবু সেই ফর্ম জমা করতে গিয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে কাটোয়া আদালতে। বিজেপির জেলা (বর্ধমান পূর্ব) পর্যবেক্ষক অলোক কুণ্ডু প্রার্থীর নাম লেখা প্রতীকের ফর্ম নিয়ে পৌঁছন। ছিলেন আরও নেতা-কর্মী। অভিযোগ, কথার ফাঁকেই ফর্মটি দেখতে চান অচিন্ত্যবাবু। হাতে পেতেই ‘ফর্ম ফোটোকপি করে আনছি’ বলে ধাঁ হয়ে যান। দীর্ঘ ক্ষণ অপেক্ষার পরেও অচিন্ত্যবাবুর দেখা না পেয়ে বাড়ি ফেরার কথা পাড়েন দলের পর্যবেক্ষক। বিজেপি কর্মীদের একাংশ জানাচ্ছেন, অলোকবাবুকে কার্যত হাতেপায়ে ধরে কাটোয়া থানায় নিয়ে যান দলীয় প্রার্থী। সেখানে অচিন্ত্যবাবু-সহ পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করেন অনিলবাবু। দলের অন্দরের খবর, অনিল-অচিন্ত্য সম্পর্ক আদায়-কাঁচকলায়। গত বছর কাটোয়া পুরভোটের আগে দলের তহবিল তছরুপের অভিযোগ উঠেছিল অনিলবাবুর বিরুদ্ধে। কাছাড়ি রোডের দফতরের ভিতর তাঁকে মারধর ও আটকে রাখার ঘটনাও ঘটে। কয়েক মাস পরেই অচিন্ত্যবাবু শহর সভাপতি হন। এ বার ভোটে অনিল দত্ত যাতে প্রার্থী না হন, তার জন্য তিনি উঠেপড়ে লেগেছিলেন বলে অনিল-অনুগামীদের দাবি। শুক্রবার অনিলবাবু বলেন, “হাতে মাত্র শনি ও সোমবার —দু’দিন। এর মধ্যে রাজ্য থেকে নতুন করে দলীয় প্রতীক নিয়ে আসা কঠিন। কার কাছে ওই প্রতীক আছে, তা জানতেই ঘাম ছুটে যাচ্ছে। দলের মধ্যে জনে জনে বলছি, প্রতীক ফেরত দিলেই অভিযোগ তুলে নেওয়া হবে।’’ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মেনেছেন, কাটোয়ায় প্রার্থী নিয়ে দলের একাংশে অসন্তোষ ছিল। তবে, এই ঘটনার কথা তাঁর জানা নেই। একে সংগঠন বেহাল। তার উপরে দলের প্রার্থীর প্রতীকই হাওয়া! অবস্থা বুঝে দলের বর্ধমান পূর্বের সভাপতি সুপ্রকাশ মণ্ডল ‘বিষয়টি মিটে গিয়েছে’ বলে লিখিত ভাবে থানায় জানিয়ে এসেছেন। অচিন্ত্যবাবুর আবার দাবি, “আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। দলকে বলেছিলাম, প্রার্থী আমাদের পছন্দ নয়। এর পরেও দল ওঁকেই প্রার্থী করলে সে সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য।” কিন্তু প্রতীকটা কোথায় গেল? হাসছেন তিনি— ‘‘অভিযোগটা তুলে নিক। সব ঠিক হয়ে যাবে!’’ (সহ প্রতিবেদন: অসিত বন্দ্যোপাধ্যায়)

সেরা শিরোনাম

Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget