এক্সপ্লোর

টানা বর্ষণে জলে ভাসছে দুর্গাপুর ও রঘুনাথগঞ্জ, জল যন্ত্রণায় তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

টানা বর্ষণে জলে ভাসছে দুর্গাপুর ও রঘুনাথগঞ্জ, জল যন্ত্রণায় তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

মনোজ বন্দ্যোপাধ্যায় ও হংসরাজ সিংহ, দুর্গাপুর: টানা বর্ষণের জেরে জল থই থই দুর্গাপুর ও রঘুনাথগঞ্জ। জলমগ্ন রাস্তা। কোথাও কোথাও বাড়ির একতলা ও দোকানঘরে ঢুকেছে জল। জল দুর্ভোগ নিয়ে দুর্গাপুরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।কোথাও ঘরের মধ্যে হাঁটু সমান জল। কোথাও আবার কোমর পর্যন্ত জল জমেছে রাস্তায়। রাতভর টানা বৃষ্টির জেরে রাজ্যের দুই জেলায় ফিরল জলযন্ত্রণার ছবি। 

বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুর এলাকার ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের শ্রীনগরপল্লি, রামকৃষ্ণপল্লি, সারদাপল্লি-সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বহু বাড়ির একতলায় ঢুকে পড়ে জল। একাধিক রাস্তায় এক কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে যায়। জল ঠেলে যাতায়াত করতে হওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। 

এক বাসিন্দা জানাচ্ছেন, বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর পুরসভার বরো চেয়ারম্যান, রমাপ্রসাদ হালদারের কথায়, বিজেপি এখানে জিতেছে। কিন্তু দুর্ভোগের সময় মানুষের পাশে নেই। নিকাশির জন্য ৯ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তার কাজ শুরু হয়েছিল। কিন্তু লকডাউন থাকায় কাজ ব্যাহত হয়। এক দেড়মাসের মধ্যে কাজ শেষ হবে। তখন সমস্যা হবে না।

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-এর যুক্তি আমি তো একমাস হল বিধায়ক হয়েছি। ওরা তো ২০১৭ সাল থেকে আছে। মানুষের ভোটে তো জেতেনি। বুধ দখল করে জিতেছিল। তার পরিণতি হচ্ছে এইগুলো। এখন মানুষের দুর্ভোগ হচ্ছে।

দুর্গাপুরের পাশাপাশি দুর্ভোগের একই ছবি দেখা গিয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকেও। টানা বৃষ্টির জেরে জলবন্দি হয়ে পড়েছেন এখানকারা বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এখানেও জল থইথই বাড়ির একতলা ও দোকানঘর। রঘুনাথপুরে কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছ। ভোগান্তি হয় বিদ্যুৎ বিভ্রাটের জেরেও। 

রঘুনাথপুর পুরসভার প্রশাসক মদনমোহন বরাট জানাচ্ছেন, বেশ কিছু জায়গায় নিয়ম না মেনে নির্মাণ কাজ হয়েছে। তার জন্য জল জমার সমস্যা হচ্ছে। জল নামানোর চেষ্টা করা হচ্ছে। প্রতি বর্ষাতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ে জল দুর্ভোগের ছবি। কেন বর্ষার আগেই ঢেলে সাজানো হয় না নিকাশি ব্যবস্থা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
Alipurduar: ভুটানে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, ৩ নদীর তাণ্ডবে বিচ্ছিন্ন আলিপুরদুয়ারের যোগাযোগ
ভুটানে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, ৩ নদীর তাণ্ডবে বিচ্ছিন্ন আলিপুরদুয়ারের যোগাযোগ

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget