এক্সপ্লোর

East Burdwan: নাকা চেকিং, মাস্ক বিলি, তৃতীয় ঢেউ রুখতে তৎপর জেলা প্রশাসন

শহরের পুরসভার সামনে ও বীরহাটায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। খুব তাড়াতাড়ি আরও ৪ জায়গায় বসানো হবে নাকা চেকিং।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: মাস্ক পড়া নিয়ে কড়া অবস্থান জেল প্রশাসনের।  বর্ধমান শহরে ঢুকতে গেলে পড়তে হবে মাস্ক। ইতিমধ্যেই শহরের ২ জায়গায় করা হয়েছে নাকা চেকিং। শহরের পুরসভার সামনে ও বীরহাটায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। খুব তাড়াতাড়ি আরও ৪ জায়গায় বসানো হবে নাকা চেকিং।

রাজ্যের পাশাপাশি জেলার করোনাগ্রাফ নিম্নমুখী হলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক জেলা প্রশাসন। মাস্ক না পরলে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে বিলিও করা হচ্ছে মাস্ক। মাস্ক পরার জন্য আবেদন জানিয়ে জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে পুলিশের নজরদারি ও মাইকিং। বর্ধমান শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ মোড়ে জেলা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে নাকা চেকিং। দেখা হচ্ছে মাস্ক পড়ে আছে কিনা।মাস্ক পড়ে না থাকলে একদিকে যেমন সর্তক করা হচ্ছে তেমনি বিলিও করা হচ্ছে মাস্ক।

মাস্ক পরার বার্তা দিয়ে শহরের বিভিন্ন জায়গায় জেলা পুলিশের পক্ষ বিতরণ করা হচ্ছে মাস্ক। তবে  মাস্ক ব্যবহার না করলে  সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করে তাঁর নাম খাতায় নথিভুক্ত করে নেওয়া হচ্ছে। যাতে পরবর্তীতে মাস্ক না পরলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি শহরজুড়ে কোভিডবিধি মেনে চলার আহ্বান জানিয়ে করা হচ্ছে মাইকিং।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জন। তার মধ্যে বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যা ১০। জেলায় করোনা রোগীর সংখ্যা তুলনামুলক কমেছে।  তবে করোনার তৃতীয় ঢেউ রোখায় এখন জেলা প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। এই অবস্থাতেও দেখা গেল বেশ কয়েকজনের মুখে মাস্ক নেই। অথচ তাঁদের মুখে আছে আজব যুক্তি, কারোও মাস্ক আছে কিন্তু রাস্তায়  পড়ে গিয়ে নোংরা হয়ে যাওয়ায় ব্যাগে রেখে দিয়েছেন। কারোও আবার যুক্তি গতকাল বৃষ্টিতে মাস্ক ভিজে গিয়েছে।  

জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন, “করোনার তৃতীয় ঢেউকে আটকানোর লক্ষেই আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।   শহরের চার জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা যেমন হয়েছে তেমনি জেলার বিভিন্ন জায়গায় টহলদারি করছে পুলিশ। যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের যেমন সতর্ক হচ্ছে তেমনি দেওয়া হচ্ছে মাস্কও। পাশাপাশি রাত ৯ টার পর যারা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন তাঁদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।“

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget