এক্সপ্লোর

Eastern Railway: লক্ষ্য আয় বৃদ্ধি, এবার আস্ত ট্রেন ভাড়া দেবে রেল

Train Coach Rent: কোচ বা ট্রেন ভাড়া দেবে রেল। কত হবে যাত্রীদের ভাড়া? তা ঠিক করবে বেসরকারি সংস্থাই।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার বেসরকারি ট্যুর অপারেটরদের কোচ (Coach) বা ট্রেন (Rail) ভাড়া দেবে রেল। কত হবে যাত্রীদের ভাড়া? তা ঠিক করবে বেসরকারি সংস্থাই। রেলের (Eastern Railway) দাবি, সঠিক সময়ে চলবে এই বিশেষ ট্রেন (Special Train)।

লক্ষ্য আয় বাড়ানো। আর সেদিকে তাকিয়েই এবার আস্ত ট্রেন বা কোচ ভাড়া দিতে চলেছে রেল। দীর্ঘদিন ব্যবহার করা হয় না, অথচ অচলও নয়, এমন রেকই ভাড়া দেওয়া হবে বেসরকারি ট্যুর অপারেটরদের। বিভিন্ন পর্যটনস্থলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর গণ্ডী।

ভারত গৌরব নামে এই বিশেষ ট্রেনের চাকা গড়াবে আগামী বছরের মার্চে। পূর্ব রেল সূত্রে খবর, সর্বনিম্ন দু’বছরের জন্য দেওয়া হবে ভাড়া। ২০ কোচের ট্রেনের ভাড়া হবে প্রায় ১৭ কোটি টাকা। বছরে ১০০ দিন চালাতে পারবে বেসরকারি ট্যুর অপারেটর। যাত্রীদের ভাড়া ঠিক করবে তারাই। আয় বাড়াতে কোচে দেওয়া যাবে বিজ্ঞাপন। প্রয়োজন অনুযায়ী বদল করা যাবে কোচের অন্দরসজ্জা। 

আরও পড়ুন, ওমিক্রন নিয়ে বাড়ছে আতঙ্ক, RT-PCR এও 'অধরা' ভাইরাস

তবে বেসরকারি সংস্থাকে দেওয়া ট্রেনের মোটরম্যান, গার্ড, রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে রেলেরই। রেলের তরফে দাবি করা হয়েছে, সঠিক সময়েই চলবে ভারত গৌরব। ব্যস, তাহলে আর দেরি কিসের। এখন থেকেই প্রস্তুতি নিয়ে ফেলুন নতুন সফরের।

এদিকে, ট্রেনে (Train) ফের মিলবে রান্না করা খাবার। সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বেস কিচেনগুলিতে। ট্রেনের যাত্রাপথে ফের মিলবে গরম গরম খাবারের স্বাদ। মেল, এক্সপ্রেসে (Express)ফিরে আসছে প্যান্ট্রি কার (Pantry Car)। সেই সঙ্গে খুলে যাচ্ছে বেস কিচেন।

রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই প্রস্তুতি শুরু শিয়ালদা (Sealdah) বেস কিচেনে। করোনা (Coronavirus) সংক্রমণের আশঙ্কায় গত বছর ট্রেনে বেস কিচেনে রান্না করা খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয়। চলতি মাসের শুরুতেই ট্রেনের সাধারণ পরিষেবা চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রেল মন্ত্রক

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget