এক্সপ্লোর

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মামলা রুজু করতে চলেছে ইডি

ইডি সূত্রে খবর, ইসিআইআর রুজু করে দেবাঞ্জন দেবকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আজই মামলা রুজু করতে চলেছে ইডি। দিল্লির সদর দফতর থেকে গতকালই মিলেছে সবুজ সঙ্কেত। ইডি সূত্রে খবর, ইসিআইআর রুজু করে দেবাঞ্জন দেবকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পাশাপাশি, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কেউ জামিনের আবেদন করেছেন কিনা, খতিয়ে দেখা হবে তাও। সূত্রের খবর, এর পাশাপাশি, কলকাতায় রেমডেসিভির ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির ক্ষেত্রেও আজই ইসিআইআর করতে চলেছে ইডি। 

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে চলতি সপ্তাহে ভার্চুয়াল বৈঠক করে ইডি। ইডি সূত্রে খবর, প্রাথমিক অনুসন্ধানের পর তাদের সন্দেহ, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। প্রভাবশালী-যোগের সম্ভাবনা রয়েছে বলেও ইডি-র অনুমান। চলতি সপ্তাহে  ইডি সূত্রে জানা যায়, কলকাতা পুলিশের রুজু করা চারটি মামলার তথ্য তারা হাতে পেয়েছে। সেইসব তথ্য ইতিমধ্যে দিল্লি অফিসে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর।

কসবা ও আমহার্স্টস্ট্রিট সিটি কলেজে, দেবাঞ্জন দেবের ভুয়ো ক্যাম্পে নকল করোনা ভ্যাকসিন নিয়ে বিপাকে পড়েছেন ২ হাজারেরও বেশি গ্রাহক। বাগড়ি মার্কেটের যে দোকান থেকে নকল ভ্যাকসিন কেনা হয়েছিল, বুধবার সেই দোকান মালিকের গোপন জবানবন্দি নেওয়া হয়। কসবায়, ভ্যাকসিন কেনার নামে, যে সংস্থার থেকে টাকা নেওয়া হয়, জবানবন্দি নেওয়া হয় সেই সংস্থার মালিকেরও। উল্লেখ্য, শুধু দক্ষিণবঙ্গ নয়। উত্তরবঙ্গেও প্রতারণার জাল ছড়িয়েছিলেন দেবাঞ্জন? চা বাগানের সমস্যা নিয়ে পর্ষদ গড়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির থেকে ৩ লক্ষ টাকা নেন বলে অভিযোগ। ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসতেই, মুখ খুলেছেন শিলিগুড়ির এক বাসিন্দা।

পুলিশের আবেদনের ভিত্তিতে, নকল ভ্যাকসিকাণ্ডে জড়িত দু’জনের গোপন জবানবন্দি নেওয়া হয়। বুধবার ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের পুলিশ হেফাজত শেষ হয়। আদালতে দেবাঞ্জনের আইনজীবী বলেন, ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়ে কেউ অসুস্থ হয়নি। জামিনের আর্জি জানান তিনি। আদালতে জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাবের পর ভুয়ো আইএএস  দেবাঞ্জনকে ২০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget