এক্সপ্লোর

মহার্ঘ জ্বালানি, বাগডোগরায় ১০০ লেখা কেক কেটে প্রতিবাদ তৃণমূলের

দামের প্রভাবে জলপাইগুড়ির পেট্রোল পাম্পগুলিতে ক্রেতার অভাব।

রাজা চট্টোপাধ্যায় ও মলয় চক্রবর্তী: লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। রাজ্যের একাধিক জেলায় ১০০ ছাড়িয়েছে পেট্রোলের দাম, ৯০-এর ঘরে ডিজেল। দামের প্রভাবে জলপাইগুড়ির পেট্রোল পাম্পগুলিতে ক্রেতার অভাব। বাগডোগরায় ১০০ লেখা কেক কেটে বিক্ষোভে সামিল যুব তৃণমূল কংগ্রেস।

করোনাকালে এমনিতেই সাধারণ মানুষের ভাঁড়ে মা ভবানী অবস্থা। তার ওপর পেট্রোল-ডিজেলের আগুন দাম। বাড়ছে শাক-সবজি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। শনিবারই রাজ্যের কয়েকটি জেলায় পেট্রোলের দাম একশো পেরিয়ে যায়। ৯০ এর ঘরে ডিজেল। রবিবারও জ্বালানির দামে ফের ছ্যাঁকা। সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে জলপাইগুড়িতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৩ টাকা ৫১ পয়সা। দার্জিলিঙে  ১ লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ৫৬ পয়সা। আলিপুরদুয়ারে ১০০ টাকা ৫১ পয়সা। মুর্শিদাবাদে ১০০ টাকা ৩৯ পয়সা। নদিয়ায় দাম ১০০ ছুঁয়েছে।

জ্বালানির এই দামবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহণে। লোকসানের কারণ দেখিয়ে বেসরকারি বাস চালানো বন্ধ রাখছেন মালিকদের একাংশ। বিক্রি কমেছে তেলের পাম্পে। জলপাইগুড়ির পেট্রোল পাম্পের কর্মী মহম্মদ গুলাব বলেন, এত দাম যে আজ কাস্টমার খুব কম। অনেকে গাড়ি চালানো ছেড়ে দিচ্ছেন। অন্যদিক ভিড় থাকে আজ তো পাম্পে লোকই নেই।

আইএনটিটিইউসি রাজ্য কোর কমিটি সদস্য মিঠু মোহন্ত বলেন, যেভাবে তেলের দাম বাড়ছে তাতে বেসরকারি বাস মালিকদের ক্ষমতা নেই বাস চালানোর। দেশকে বাঁচাতে গেলে এই ভন্ড সাধু ও দানবের অপসারণ দরকার। আমরা আন্দোলনে নামব।

পাশাপাশি, মহার্ঘ তেল প্রভাব ফেলেছে পর্যটনেও। করোনা আবহে বিধি-নিষেধ কিছুটা শিথিল হলেও বাধ সেধেছে তেলের দাম। জলপাইগুড়ির ট্যাক্সি চালক উত্তমকুমার বিশ্বাস বলেন, আড়াই মাস পর ট্যাক্সি নিয়ে বেরিয়েছি। এসে শুনি ১০০ টাকা পেট্রোলের দাম। পর্যটকদের উপর আমাদের নির্ভর করে থাকতে হয়। পেট্রোলের জন্য ভাড়া বেড়ে যাওয়ায় রেট শুনেই পর্যটকরা আর গাড়ি নিচ্ছে না। কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না।

বাগডোগরায় ১টি পেট্রোল পাম্পের সামনে ১০০ লেখা কেক কেটে অভিনব প্রতিবাদ দেখায় নকশালবাড়ি ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেস। পাম্পে পেট্রোল কিনতে আসা মানুষদের মধ্যে বিতরণ করা হয় কেক। আমজনতার মনে প্রশ্ন , কবে কমবে পেট্রোল-ডিজেলের দাম? কবে দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget