এক্সপ্লোর

পূজালিতে ভুতুড়ে ভোট!

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের দিন গুলি-বোমা দেখেছে পূজালি। ভোটের ফলে দেখা গেল, পূজালিতে ভূতুড়ে ভোট।  নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পূজালির ১০ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বুথে মোট ভোটার ৬৮৮।এর মধ্যে অন্তত ১৪ জন মারা গিয়েছেন। অর্থাৎ‍, সর্বোচ্চ ভোট পড়ার কথা ৬৭৪ জনের। অথচ, ভোট পড়েছে ৬৮২টি। বিরোধীদের প্রশ্ন, ভোট কি তা হলে ভূতে দিল? এবিপি আনন্দ খোঁজ করে দেখেছে, পূজালির ১০ নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে নাম থাকা বেশ কয়েকজন মারা গিয়েছেন। এর মধ্যে আমরা সন্ধান পেয়েছি ১৪ জনের। তাদের প্রত্যেকের বাড়ি গিয়েছি আমরা। এরা সকলে মারা গেলেও, সবার নামই ভোটার লিস্টে রয়েছে। কিন্তু, ভোটার লিস্টে নাম থাকলেও, মৃত ব্যক্তি তো আর ভোট দিতে যাননি! তা হলে যে বুথে সর্বোচ্চ ৬৭৪টি ভোট পড়ার কথা, সেখানে ৬৮২টি ভোট পড়ল কী ভাবে? মৃতদের পরিবারের সদস্যদেরও প্রশ্ন, যিনি মারা গিয়েছেন, তিনি কীভাবে ভোট দেবেন? এক মৃত ভোটারের পুত্রবধূ জানালেন, আমার শ্বাশুড়ি বছর দুয়েক আগে মারা গিয়েছেন। আমি ভোট দিতে গিয়েছিলাম। পারিনি। বলেছে ভোট হয়ে গিয়েছে। কালি লাগাতে বলেছিল। লাগাইনি। এমন দাবি আরও অনেকেই করেছেন। অনেকে মারা গিয়েছেন। অনেকের আবার দাবি, ভোট দিতে পারেননি। তা হলে কোন জাদুতে ২২ নম্বর বুথে এত ভোট পড়ল? তা হলে কি ভূতূড়ে ভোটে জিতলেন নির্দল প্রার্থী রিঙ্কু নস্কর?  তাঁর নির্বাচনী এজেন্ট বললেন,এটা নির্বাচন কমিশনের দেখার ভার। আমরা কী জানি! ৪৬ ভোটে নির্দল প্রার্থী হিসেবে জেতার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে যোগ দেন রিঙ্কু নস্কর। বিরোধীরা কটাক্ষ করে বলছে, যেখানে ভূতে ভোট দেয়, সেখানে নির্দলও জিতে যায়।

সেরা শিরোনাম

Salboni Case : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের আগাম জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের আগাম জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
Sumit Roy : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলল CID-র টিম, বিপাকে সুমিত রায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলল CID-র টিম, বিপাকে সুমিত রায়
Durgapur: দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গলে ৪ জনের কঙ্কাল উদ্ধার
দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গলে ৪ জনের কঙ্কাল উদ্ধার
West Bengal News Live: শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার
শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার

ভিডিও

Sumit Roy | সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের | ABP Ananda LIVE
Sukanta Majumdar |
Ghantakhanek Sange Suman ০৯.০৮.২৬(পর্ব ২) : খাদ্য-বিধি শিকেয়, কলকাতার ৪০টা রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Ghantakhanek Sange Suman ০৯.০৮.২৬(পর্ব ১) : তোলাবাজিতে নাম জড়াল BJP যুব নেতার
Sumit Roy | অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
Weather Forecast: ২ জেলায় কমলা সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
২ জেলায় কমলা সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Embed widget