এক্সপ্লোর

কনকনে ঠান্ডার সঙ্গে দোসর কুয়াশা, বিপর্যস্ত রেল, দুর্ভোগে যাত্রীরা, কোন ট্রেন কতটা দেরিতে চলছে, দেখব

কলকাতা:  লম্বা ইনিংস খেলছে শীত। সঙ্গে দোসর কুয়াশা। কোথাও কোথাও এক-দু’হাত দুরের জিনিসও দেখা যাচ্ছে না। এই ঘন কুয়াশার কাঁটাতেই বার বার বিদ্ধ হচ্ছে ট্রেন। কখনও ট্রেন লেট। কখনও সময়সূচি পরিবর্তন। কখনও আবার বাতিল। সোমবার সকালে যেমন হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস বাতিল করা হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রবিবার রাতে বাতিল করা হয় অমৃতসর মেল। বিভূতি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল রবিবার রাত আটটায়। সেই ট্রেন ছাড়ে প্রায় একুশ ঘণ্টা পরে। সোমবার বিকেল পাঁচটায়। আজ হাওড়ামুখী রাজধানীও ১৬ ঘণ্টা লেট। হাওড়া-রক্সৌল-মিথিলা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল আজ দুপুর ৩.৪৫ মিনিটে। বদলে করা হয় রাত ৯ টা ৪৫। কুয়াশার জেরে এভাবে আর কত দিন জেরবার হবে রেল? কবে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বন্ধ হবে? এই সব প্রশ্নের মুখে দাঁড়িয়ে, সম্প্রতি, নতুন একটি যন্ত্র পরীক্ষামূলক ভাবে চালু করেছে রেল। রেল সূত্রে খবর,  এই যন্ত্রটি থাকছে চালকের কাছে। এর ডিসপ্লেতে দেখা যাচ্ছে সামনের দুটি সিগন্যাল এবং স্টেশনের দূরত্ব। যন্ত্রটি বলে দিচ্ছে, সামনের সিগন্যাল কী অবস্থায় রয়েছে, লাল, হলুদ না কি সবুজ। রেল আশাবাদী, ঘন কুয়াশায় চালক সিগন্যাল দেখতে না পেলেও এই যন্ত্রের সাহায্যে ট্রেন চালাতে পারবেন। গত সপ্তাহে, উত্তর রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলে এই যন্ত্রটির ব্যবহার পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে। এই যন্ত্র কি পারবে রেলের কুয়াশা কাঁটা উপড়ে ফেলতে? সাধারণ মানুষেরে দুর্ভোগ শেষ করতে? সে দিকেই তাকিয়ে দেশবাসী।

সেরা শিরোনাম

BJP Worker Arrested: গ্রেফতার বিজেপি কর্মী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার বিজেপি কর্মী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা
কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা
Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget