এক্সপ্লোর

বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমার সম্ভাবনা

কলকাতা:  বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি। মঙ্গলবারও থাকবে মেঘলা আকাশ। তাপমাত্রা কমার সম্ভাবনা। ক্যালেন্ডার বলছে, বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু বাস্তবে এখনও মাঝেমধ্যে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। সোমবার সকালে হুগলির চন্দননগর, শ্রীরামপুর এবং চুঁচুড়ায় বৃষ্টি নামে। দুপুরের দিকে বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। বৃষ্টির পাশাপাশি চাকুলিয়ায় দাপট দেখিয়েছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে,  সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আকাশ ছিল মেঘলা। কোথাও সেভাবে রোদের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  বাংলাদেশের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলার ধার বরাবর বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প থেকে তৈরি হওয়া মেঘের জেরে বৃষ্টি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারও সকালের দিকে আকাশ থাকবে মেঘলা। তবে দুপুর থেকে উন্নতি হবে আবহাওয়ার। পাশাপাশি, দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে এদিন হুগলির একাধিক জায়গায় জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনে সমস্যায় পড়েন উদ্যোক্তারা। বিকেলের দিকে বৃষ্টি কমে যাওয়ায় মেলে স্বস্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
Weather Update: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget