এক্সপ্লোর

দক্ষিণ দিনাজপুরের হিলিতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন

অভিযোগ, রাস্তায় চড়াও হয় তিন বাইক আরোহী দুষ্কৃতী। ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে তারা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

মুন্না আগারওয়াল, হিলি (দক্ষিণ দিনাজপুর): দক্ষিণ দিনাজপুরের হিলিতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন। মৃতের নাম প্রদীপ কর্মকার। পরিবার সূত্রে দাবি, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে স্ত্রীকে নিয়ে বাইকে চড়ে ফিরছিলেন বছর ৫৫-র ওই ব্যবসায়ী। অভিযোগ, রাস্তায় চড়াও হয় তিন বাইক আরোহী দুষ্কৃতী। ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে তারা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, তাঁর মৃত্যু হয়। দুষ্কৃতীরা এখনও অধরা। লুঠ নাকি অন্য কোনও কারণে খুন, খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

পরিবারের সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফিরছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। সঙ্গে ছিল সোনার ব্যাগ। হঠাৎই তিন বাইক আরোহী চড়াও হয়। রাতের অন্ধকারে সোনার ব্যাগ ছিনতাই করা চেষ্টা করে। সেই সময় তাদের ছিনতাইয়ে বাধা দিতে ওই সোনার ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। এরপর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর চিৎকার শুনে ছুটে আসে এলাকায় কিছু মানুষ। এরপর ওই সোনার ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে প্রথমে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। এরপর সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পথেই মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর।

মৃত স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী মুক্তি কর্মকার বলেন, একটা বাইক আমাদের ফলো করছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ায়। স্বামীর ব্যাগ ধরে টান দেয়। বাধা দেওয়ায় ব্যাগটা রাস্তার ধারে পড়ে যায়। আমিও চিৎকার করে উঠি। ওই সময় গুলি করে পালায়। ওই এলাকার এক ব্যবসায়ী, তাপস ঘোষ, আতঙ্কে আছি। এই ধরনের ঘটনা আগে ঘটেনি। এখান থেকে বর্ডার খুব কাছে। দুষ্কৃতীরা বাংলাদেশি হতে পারে। আবার এখানকারও হতে পারে। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পলাতক দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget