এক্সপ্লোর

জুতো, সাইকেলের পর এর প্রাথমিকের পড়ুয়াদের জন্য দোলনা দেবে রাজ্য

কলকাতা: সাইকেল, টেস্ট পেপার, ইউনিফর্ম, জুতো, পাঠ্যপুস্তকের পর সরকারের নয়া সিদ্ধান্ত। রাজ্যের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য এবার দেওয়া হবে দোলনা। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত যেসব প্রাথমিক স্কুলে মাঠ আছে, তাদের দোলনা দেওয়ার কথা ভাবছে সরকার। শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যে দোলনার বরাত দেওয়া হয়ে গিয়েছে। আর শুধু দোলনা নয়। সেই সঙ্গে প্রাথমিক স্কুলগুলিকে খেলাধুলোর সামগ্রী ঢেঁকি এবং স্লিপ দেওয়ারও উদ্যোগ শুরু হয়েছে। বিরোধীরা অবশ্য এ প্রসঙ্গেও টাকার কথা টেনে খোঁচা দিয়েছে সরকারকে। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার প্রশ্ন, এরজন্য সরকার <টাকা দিতে পারবেন তো? সরকার সূত্রে পাল্টা দাবি, পড়ুয়াদের আরও বেশি করে স্কুলমুখী করতেই এই উদ্যোগ। যদিও, শিক্ষাবিদদের অনেকে বলছেন, স্কুলে প্রথম কাজ তো পড়াশোনা! স্কুলে স্কুলে যেখানে শিক্ষকের আকাল, এমনকী, মাধ্যমিকে যেখানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কাজ চালানোর কথা বলতে হচ্ছে, সেখানে দোলনা দিয়ে কি সব সমস্যা সমাধান হবে? শিক্ষা দফতর সূত্রে খবর, এখন প্রাথমিক ও মাধ্যমিকে  শিক্ষকের শূন্য পদ ৪০ হাজার ৭০৩। কিছুদিনের মধ্যে সংখ্যাটা ৬০-৬৫ হাজারে চলে যাবে। সূত্রের খবর, আদালতে শিক্ষক নিয়োগের মামলা নিয়ে আইনজবীদের সঙ্গে কথা বলছে সরকার। এসএসসি ও টেট-এর ফল প্রকাশের অনুমতি চেয়ে স্কুলশিক্ষা দফতরের তরফে কেন্দ্রকে চিঠিও পাঠানো হয়েছে। এদিন শিক্ষামন্ত্রীও বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, যত শীঘ্র সম্ভব স্কুলে শিক্ষক নিয়োগের করা হবে। সেইসঙ্গে তাঁর ঘোষণা, যে সব প্রাথমিক স্কুলের মাঠ আছে, তাদের দেওয়া হবে খেলার সরঞ্জাম।

সেরা শিরোনাম

Abhishek Banerjee:অভিষেকের ‘সেবাশ্রয়’-এ MBBS পাশ না করা, ডাক্তারি পড়ুয়াদের দিয়েই চলত চিকিৎসা, ভয়াবহ অভিযোগ প্রকাশ্যে, কোথা থেকে আসত ওষুধ ?
অভিষেকের ‘সেবাশ্রয়’-এ MBBS পাশ না করা, ডাক্তারি পড়ুয়াদের দিয়েই চলত চিকিৎসা, ভয়াবহ অভিযোগ প্রকাশ্যে, কোথা থেকে আসত ওষুধ ?
News Live: “অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
“অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: সুখবর, ১০০ দিনের কাজের জায়গায় এবার ১২৫ দিনের কাজ, এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা, রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা..
সুখবর, ১০০ দিনের কাজের জায়গায় এবার ১২৫ দিনের কাজ, এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা, রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা..
West Bengal Assembly : গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে
গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে

ভিডিও

Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget