এক্সপ্লোর

Trawler capsize: হলদি নদীতে ট্রলারডুবি, মৃত চালক, নিখোঁজ ৩ মৎস্যজীবী

Fishermen missing: গতকাল রাত ১১টা নাগাদ হলদি নদীতে ডুবে যায় ট্রলার।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: হলদি নদীতে ট্রলারডুবিতে চালকের মৃত্যু। নিখোঁজ আরও ৩ মৎস্যজীবী। স্থানীয় সূত্রে খবর, গতকাল নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম থেকে ১৪ জন মৎস্যজীবী ট্রলারে চড়ে সমুদ্রে মাছ ধরতে রওনা দেন। রাত ১১টা নাগাদ হলদি নদীতে ডুবে যায় ট্রলার। ৯ জন মৎস্যজীবী কোনওমতে সাঁতরে পাড়ে উঠে আসেন। ট্রলারের নীচে চাপা পড়ে কাঁথির বাসিন্দা একজন চালকের মৃত্যু হয়। প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকার পর ট্রলারের নীচ থেকে আরেকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ ৩ জন মৎস্যজীবী। উদ্ধারকাজ চালাচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশ।

 স্থানীয় সূত্রে খবর, অশান্ত নদীতে পুলিশ প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে ট্রলার নেই বেরনোই কাল হল। পাড়ের থেকে কিছুটা গিয়ে উল্টে গেল ট্রলার। শনিবার রাত ১১টা নাগাদ নন্দীগ্রামের কেন্দামারি জলপাই থেকে মা করুণাময়ী ট্রলারে হলদি নদীতে মাছ ধরতে বেরোন ১৪ জন মত্‍স্যজীবী। পাড় থেকে কিছুটা এগিয়ে তাঁরা নোঙর করে রান্নাবান্না করছিলেন। ট্রলারে মজুত ছিল কয়েকশো লিটার ডিজেলভর্তি বড় বড় ব্যারেল। আচমকাই জোয়ারের বড় ঢেউ ধাক্কা দিলে কাত হয়ে যায় ট্রলারটি। ডিজেলভর্তি ব্যারেলগুলি একদিকে চলে যায়। এতেই একদিনের ওজন বেড়ে যাওয়ায় ট্রলার উল্টে যায়। মত্‍স্যজীবীদের অনেকেই প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দেন। 

পুলিশ সূত্রে খবর, ৯ জন সাঁতরে পাড়ে ওঠেন। ঘণ্টা পাঁচেক পর ট্রলারের নীচ থেকে ২ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ট্রলার চালক প্রদীপ মান্নার মৃত্যু হয়েছে।আর একজন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। আরও ৩ মত্‍স্যজীবীর খোঁজ মেলেনি। ভোররাত থেকে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছে যায় নন্দীগ্রাম থানার পুলিশ, হলদিয়ার এসডিপিও, নন্দীগ্রামের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা। উপকুলরক্ষী বাহিনী হোভারক্রাফট নিয়ে তল্লাশি শুরু করে। উপকূলরক্ষীর বাহিনীর হেলিকপ্টারও অভিযানে অংশ নেয়। স্পিড বোট নিয়ে তল্লাশি চালায় রিভার ট্রাফিক পুলিশ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও তল্লাশি অভিযানে অংশ নেন।

পুলিশ প্রশাসনের তরফে জোয়ারের জন্য এখন নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সেই সতর্কবার্তাকে উপেক্ষা করে বেরিয়েই দুর্ঘটনায় পড়ল ট্রলার, এমনটাই অভিযোগ স্থানীয়দের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget