এক্সপ্লোর

'বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না' তৃণমূলে এলেন হরিচন্দ্রপুর পঞ্চায়েতের একমাত্র বিজেপি সদস্য

হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল পঞ্চায়েতের বিজেপিত্যাগী তৃণমূল নেতা ও সদস্য অমল সাহা জানিয়েছেন, 'বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূলে যোগ দিলাম।

করুণাময় সিংহ, মালদা: ফের বিজেপিতে ভাঙন। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল পঞ্চায়েত। একমাত্র সদস্য যোগ দিলেন তৃণমূলে। দলবদলের জেরে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসক দল। তবে এবিষয়ে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। 

বিধানসভা ভোটের পর থেকে পঞ্চায়েত স্তরে অব্যাহত দলবদল। যার হাত ধরে ফের পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসক দল। এবার মালদা হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের শক্তি বাড়ল। গত সোমবার ওই পঞ্চায়েতের একমাত্র বিজেপি সদস্য যোগ দেন তৃণমূলে। 

হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল পঞ্চায়েতের বিজেপিত্যাগী তৃণমূল নেতা ও সদস্য অমল সাহা জানিয়েছেন, 'বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূলে যোগ দিলাম।'

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসনের মধ্যে ৯টিতে জিতে পঞ্চায়েত দখল করে কংগ্রেস। তৃণমূল ৩টি ও বিজেপি জয়ী হয় ১টি আসনে। বেশ কিছুদিন আগে একজন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। এবার বিজেপির একমাত্র সদস্য দলবদল করায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৫। এই দলবদলের পরই পঞ্চায়েত দখলের হুঁশিয়ারির পাশাপাশি, প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে বলেও জানিয়েছে তৃণমূল। 

মালদার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান, ওই পঞ্চায়েত কয়েকদিনের মধ্যেই দখল করব। প্রধানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাই সদস্যরা চাইছেন না প্রধান থাকুক। তাই অনেকেই তৃণমূলে আসতে চাইছেন। যদিও তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ও কংগ্রেস। 

হরিশ্চন্দ্রপুরের বিজেপির মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল জানিয়েছেন, মুকুল রায়ের মতো নেতাও দলত্যাগ করেছেন। অনেকেই হাওয়ায় এসেছিলেন। তাঁরাই চলে যাচ্ছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।

কংগ্রেস নেতা ও প্রধান বিমান বসাকের কথায়, 'ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে। এর আগেও পঞ্চায়েত দখল করবে বলে দাবি করেছিল তৃণমূল। এখনও সেই দাবি করছে। সময় এলে সব বোঝা যাবে।' ভিঙ্গোল পঞ্চায়েত দখল করতে হলে আরও ২টি আসন প্রয়োজন তৃণমূলের। আবার কি দলবদল হবে? নাকি গড় ধরে রাখবে কংগ্রেস? তা নিয়ে বাড়ছে জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget