এক্সপ্লোর

মেমারিতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ স্কুলবাসের, জখম ২০ পড়ুয়া

বর্ধমান: ফের দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস। বর্ধমানের মেমারিতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আহত ২০ স্কুলপড়ুয়া, ৩ জনের আঘাত গুরুতর। গ্রেফতার চালক। পার্ক সার্কাস, বেলগাছিয়ার পর এবার বর্ধমানের মেমারি! ফের দুর্ঘটনার মুখে স্কুলবাস! আহত ২০ জন পড়ুয়া! যাদের মধ্যে কমপক্ষে ৩ জনের অবস্থা বেশ গুরুতর! শনিবার সকাল। ঘড়িতে তখন ১১টা। রোজকার মতোই ছাত্রছাত্রীদের নিয়ে মেমারি ক্রিস্টান মডেল স্কুলে যাচ্ছিল বাসটি। কলেজ মোড়ের কাছে আচমকাই উল্টো দিক থেকে ধেয়ে আসে বিপদ! বেপরোয়া ট্রাক মুখোমুখি ধাক্কা মারে স্কুলবাসটিকে! প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটির গতি এত বেশি ছিল যে, ধাক্কা মারার পর বাসটিকে ঠেলতে ঠেলতে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে গিয়ে ফেলে! তারপর আছড়ে পড়ে রাস্তার পাশের একটি বাড়িতে! দুর্ঘটনায় জখম হয় ২০ জন স্কুলপড়ুয়া। জখম হন বাসের চালকও। মেমারি কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা মিলে আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। এদিকে, দুর্ঘটনার পর এলাকায় প্রায় আধঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। জিটি রোডে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। নাকাল হন সাধারণ মানুষ। যদিও, পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আটক করা হয় ট্রাকচালককে। খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে এভাবে স্কুলবাসটিকে ধাক্কা মারল ট্রাকটি? শুধুই নিয়ন্ত্রণ হারিয়ে নাকি নেপথ্যে রয়েছে ট্রাকচালকের গাফিলতি?

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন
Durga Puja 2026 | ব্যারাকপুরে কোন পুজো নাম লেখাল সেরার তালিকায়? একনজরে দেখে নিন পুজোর ঝলক
Durga Puja 2026 | পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, একনজরে দেখে নিন জেলার সেরা পুজোগুলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget