‘বিবাহ বহির্ভূত’ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে ‘খুন’, আটক স্বামী, জা

মুর্শিদাবাদ: জা-এর সঙ্গে স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে খুনের অভিযোগ। মুর্শিদাবাদে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। অভিযুক্ত স্বামী এবং জা আটক। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় বছর তেত্রিশের গৃহবধূ টুলটুলি সূত্রধরের ঝুলন্ত দেহ। বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, খুন করা হয়েছে। তাদের দাবি, স্বামী রমানাথ সূত্রধরের (৪০) সঙ্গে তাঁর বৌদি উজালা সূত্রধরের (৩৫) বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এর প্রতিবাদ করায় গৃহবধূ টুলটুলির উপর লাগাতার নির্যাতন চালানো হতো। বাপের বাড়ির দাবি, খুন করে গৃহবধূর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃত গৃহবধূর দাদা সুভাষ রায় বলেন, বৌদির সঙ্গে সম্পর্ক ছিল। প্রতিবাদ করায় মারধর, খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। বাপের বাড়ির সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী ও জাকে আটক করেছে পুলিশ।
Before You Go
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ





















