এক্সপ্লোর

সাতক্ষীরা থেকে জামাতের লোক ঢুকল কী করে? মোদী সরকারকে নিশানা মমতার

কলকাতা: দুই জ্বলন্ত ইস্যুকে  হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রীর মুখে জামাতের নাম। রাজ্যে অশান্তি পাকাতে লোক ঢোকানো হচ্ছে। কেন খোলা হচ্ছে সীমান্ত? সব নথি আছে। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে পাহাড় ইস্যুতেও বিজেপি সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও। সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে বলার সময় মুখ্যমন্ত্রীর কথায় তাৎপর্যপূর্ণভাবে উঠে আসে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাতের প্রসঙ্গ! চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ফেক পোস্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছিল। তাঁর প্রশ্ন, সাতক্ষীরা থেকে জামাতের লোক কী করে ঢুকল? সীমান্ত কারা খুলে দিয়েছিল, কেন খুলে দিয়েছিল? এ ব্যাপারে বিস্তারিত কাগজপত্র তাঁদের কাছে রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা। মমতার অভিযোগ, বিজেপি রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টায় তারা সফল হবে না। খাগড়াগড় বিস্ফোরণের সময় এই জামাতের নামই উঠে এসেছিল। যা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিল বিজেপি! যে ঘটনার তদন্ত করছে এনআইএ। এবার সেই জামাতের নাম মুখ্যমন্ত্রীর মুখে। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, গোটা ভারতে ৭ হাজার কিমি মতো বর্ডার এরিয়া। অন্য কোনও রাজ্যে অনুপ্রবেশ নিয়ে বড় সমস্যা নেই। কিন্তু এ রাজ্যে বেশি সমস্যা। বিএসএফের সঙ্গে পুলিশেরও দেখার কাজ, কিন্তু পুলিশ তোলা তুলতে ব্যস্ত। জ্বলছে দার্জিলিং। সিকিম সীমান্তে চিনের সঙ্গে সংঘাতে নয়াদিল্লি! এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর গলায় মোদির বিদেশনীতির সমালোচনা। মমতার অভিযোগ, মোদীর আমলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। তিনি আরও বলেছেন, গত একমাস ধরে রাজ্যে দার্জিলিংয়ের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়েও পায়নি। সীমান্তে দার্জিলিংয়ের পাশে পশুপতি গেটের কাছে প্রায় ৪০০ স্কুল তৈরি হয়েছে চিনা ভাষা শেখানোর জন্য। তাঁর প্রশ্ন এসএসবি কী করছিল? আইবি কী করছিল? র কী করছিল? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে ভাল সম্পর্ক প্রতিবেশীদের সঙ্গে। চিন বরাবরের শত্রু। তবে সম্পর্কের উন্নতি হচ্ছে। দার্জিলিংয়ে আগুন উনিই লাগিয়েছেন। পাহাড়ের আগুনের আঁচ পড়েছে বিধানসভায় রাষ্ট্রপতির নির্বাচনের ভোটগ্রহণের সময়ও। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে মোর্চা বিধায়কদের দেখে এদিন ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল বিধায়ক পরেশ পাল। বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। এরপরই সেই বিধানসভা থেকেই ফের পাহাড় নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget