এক্সপ্লোর

নিজস্ব মেডিক্যাল জয়েন্ট বাতিল করল রাজ্য

কলকাতা ও নয়াদিল্লি: মেডিক্যাল জয়েন্টে অভিন্ন প্রবেশিকাতেই শেষ পর্যন্ত সায় দিল রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে বাতিল করল রাজ্যভিত্তিক মেডিক্যাল জয়েন্ট। শুক্রবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দিয়েছে, আগামী ১৭ মে মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স বাতিল। সকাল ৯ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ওইদিন হবে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স ও ফার্মাসিতে ভর্তির পরীক্ষা। যে সব পরীক্ষার্থী ফার্মাসির জন্য পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষায় বসার আবেদন করেছেন, তাঁরা পরীক্ষা দিতে পারবেন। যে সমস্ত মেডিক্যাল পরিক্ষার্থী পরীক্ষায় বসার আবেদন করেছিলেন, তাঁদের কাছ থেকে নেওয়া ফি ফেরত দেওয়া হবে। কবে দেওয়া হবে, তা জানানো হবে বোর্ডের ওয়েবসাইটে। কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে অভিন্ন প্রবেশিকার পক্ষে রায় দিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির আলাদা জয়েন্টের আবেদন খারিজ করে দিয়েছে, সেখানে পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করতে কেন এত দেরি করল বোর্ড? প্রশ্ন উঠছে। শিক্ষা মহলের একাংশের মতে, রাজ্যগুলির আশা ছিল, শেষ মুহূর্তে কিছু একটা হতে পারে। তাই এই দেরি। সূত্রের খবর, এদিনও দিল্লিতে শেষ চেষ্টা চালান রাজ্যের আধিকারিকরা। এদিকে, রাজ্য ভিত্তিক মেডিক্যাল জয়েন্ট নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতর, উচ্চ শিক্ষা দফতর ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কর্তারা। কিন্তু আর কোনও আশা নেই দেখে, সর্বোচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে সন্ধ্যায় পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। অন্যদিকে, কন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, নিট যেমন জরুরি, তেমনি জরুরি ছাত্রদের স্বার্থ। এনিয়ে আলোচনা করতে আগামী সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদেরকে বৈঠকে ডাকা হয়েছে। সেই বৈঠকে কী হয়, সেদিকেই তাকিয়ে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget