এক্সপ্লোর

Independence Day Exclusive: নাম ছিল ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা মামলায়, পালিয়েছিলেন প্রেসিডেন্সি জেল থেকে, বিস্মৃতির অন্তরালে বিপ্লবী মোহিতমোহন মুখোপাধ্যায়

Freedom Fighter Mohit Mohan Mukherjee: ১৯৭২ সালে তাম্রপত্র দিয়ে এই বিপ্লবীকে সম্মান জানায় কেন্দ্রীয় সরকার।

হাওড়া: ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাঁদের অনেকের নামই জানা যায় না। স্বাধীনতার পর অনেকেই প্রাপ্য সম্মান বা স্বীকৃতি পাননি। দেশমাতৃকার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে এসে দেশের মানুষ তাঁদের নামটুকুও জানেন না। ‘ইতিহাসের বিরাট ট্র্যাজেডি’বোধহয় এটাই!

এমনই একজন বিস্মৃত বিপ্লবী হাওড়ার বাকসাড়া অঞ্চলের মোহিতমোহন মুখোপাধ্যায়। ১২ বছর বয়স থেকেই হাতে বোমা-গুলি নিয়ে ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর লড়াইয়ে নেমে পড়েছিলেন তিনি। একাধিকবার জেল খাটতে হয়েছে। ব্রিটিশ পুলিশ তাঁকে বন্দি করে রেখেছিল কলকাতার প্রেসিডেন্সি জেল, ঢাকার জেলে। প্রেসিডেন্সি জেল থেকে পালিয়েও গিয়েছিলেন এই বিপ্লবী। স্বাধীনতার ২৫ বছর পূর্তিতে ১৯৭২ সালের ১৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী তাঁকে তাম্রপত্র দিয়ে সম্মান জানান। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাম্মানিক পেনশনও পেতেন মোহিতমোহনবাবু। যদিও পরিবারের লোকজন জানিয়েছেন, সরকারের দেওয়া ভাতা নিতে খুব একটা আগ্রহী ছিলেন না তিনি।


Independence Day Exclusive: নাম ছিল ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা মামলায়, পালিয়েছিলেন প্রেসিডেন্সি জেল থেকে, বিস্মৃতির অন্তরালে বিপ্লবী মোহিতমোহন মুখোপাধ্যায়

অগ্নিযুগের এই বিপ্লবীর পুত্র আশুতোষ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার বাবার জন্ম ১৯১৪ সালে। ৬ বছর বয়সেই তিনি বাবা-মাকে হারান। উত্তরপাড়ায় পিসির বাড়ি ছিল। বাবা-মাকে হারানোর পর তিনি সেখানেই চলে যান। পড়াশোনায় বাবা খুব ভাল ছিলেন। তিনি ইংরাজি খুব ভাল জানতেন। উত্তরপাড়ার এক শিক্ষক বাবার পড়াশোনার দায়িত্ব নেন। তবে তিনি বাবাকে দিয়ে শপথ করিয়ে নেন, দেশের জন্য কাজ করতে হবে। সেই থেকেই বাবার স্বদেশী আন্দোলন শুরু। অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন বাবা। বন্দুক চালানো, বোমা বানানো শিখে যান তিনি। পড়াশোনার পাশাপাশি চলতে থাকে বিপ্লব। ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা মামলায় বাবার নাম জড়িয়েছিল। তাঁকে প্রেসিডেন্সি জেল ও ঢাকার জেলে বন্দি করে রেখেছিল পুলিশ। প্রেসিডেন্সি জেল থেকে পরিকল্পনা করে পালিয়েছিলেন বাবা। নির্দিষ্ট দিনে প্রেসিডেন্সি জেলের বাইরে অপেক্ষা করছিল একটি গাড়ি। বাবা পাঁচিল টপকে সেই গাড়িতে উঠে পালিয়ে যান। এরপর আর তাঁকে ধরতে পারেনি পুলিশ।’

আশুতোষবাবু আরও জানিয়েছেন, ‘স্বদেশী আমলে বাবা পুলিশের নজর এড়ানোর জন্য অমল মুখোপাধ্যায় ছদ্মনাম ব্যবহার করতেন। তিনি গাঁধীজির অহিংস আন্দোলনে বিশ্বাস করতেন না। বাবা মনে করতেন, সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই স্বাধীনতা আসবে। প্রেসিডেন্সি জেলে থাকার সময় একবার নেতাজির সঙ্গে দেখা হয়েছিল। নিজের কথা বলতে না চাইলেও, নেতাজির সঙ্গে দেখা হওয়ার কথা সারাজীবন গর্ব করে বলতেন বাবা।’

মোহিতমোহনবাবুর পরিবারের লোকজন জানিয়েছেন, দেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রথমে একটি প্রসাধনী সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। সেই সংস্থায় তখনও কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড চালু হয়নি। সেই দাবিতে আন্দোলন গড়ে তোলেন এই বিপ্লবী। শেষপর্যন্ত সেই দাবি মেনে নিতে বাধ্য হয় সংস্থা। দাবি আদায় করে চাকরি ছেড়ে দেন মোহিতমোহনবাবু। ততদিনে তিনি বিয়ে করেছেন। আর্থিক সমস্যা দূর করার জন্য ছোটবেলার জায়গা বালি-উত্তরপাড়ায় ফিরে গিয়ে ছাত্র পড়ানো শুরু করেন তিনি। এরপর চাকরি পান বালি জুট মিলে। কিন্তু সেখানেও সমস্যা। তখন বালি জুট মিলের আধিকারিকরা প্রকাশ্যে ঘুষ নিতেন। কিন্তু লেবার অফিসার মোহিতমোহনবাবু ঘুষ নিতেন না। ফলে সহকর্মীদের বিরোধিতার মুখে পড়তে হত তাঁকে। একদিন এক ব্যক্তি তাঁকে পানের মধ্যে করে টাকা দিতে যায়। তাঁকে চড় মেরে চাকরি ছেড়ে দেন এই বিপ্লবী। এরপর আর তিনি কোনওদিন চাকরি করেননি। ১৯৮৪ সালে তিনি প্রয়াত হন।

বাংলার নানা প্রান্তে মোহিতমোহনবাবুর মতো অসংখ্য মানুষ ছিলেন। এই বিপ্লবী তবু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছিলেন, অনেকে তো সেটুকুও পাননি। স্বাধীন ভারতে অবহেলা আর অনাদর বোধহয় তাঁদের প্রাপ্য ছিল না। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget