এক্সপ্লোর

জেলা হল ঝাড়গ্রাম, অনেক রক্ত ঝরেছে, আর নয়, বললেন মুখ্যমন্ত্রী

ঝড়গ্রাম: রাজ্যের ২২ তম জেলা হিসেবে ঝাড়গ্রামের আত্মপ্রকাশ। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নয়া জেলা হিসাবে ঝাড়গ্রামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন,  প্রতি বছর ৪ এপ্রিল পালন করা হবে নতুন জেলার জন্মদিন। পাশাপাশি, জেলার উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। আজ ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে নতুন জেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। স্কুল এবং কলেজের জন্য এদিন রামকৃষ্ণ মিশনকে ৫ একর জমি দেওয়ার কথাও অনুষ্ঠানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তীরন্দাজি অ্যাকাডেমি তৈরির দায়িত্ব দেন স্বরাষ্ট্র সচিব মলয় দে-কে।

মুখ্যমন্ত্রী বলেছেন, ঝাড়গ্রামে অনেক রক্ত ঝরেছে। আর নয়। এবার উন্নতির পথে এগিয়ে যাবে এই নতুন জেলা। গতকাল রাতেই খড়গপুর থেকে ঝাড়গ্রামে এসে পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি মহকুমা, ৮টি ব্লক, ১০টি থানা, ৩টি পুলিশ ফাঁড়ি ও একটি পুরসভা নিয়ে গড়ে উঠেছে এই নতুন জেলা। যার জনসংখ্যা ১১ লক্ষ ৩৭ হাজার ১৬৩ জন। নতুন জেলার জেলাশাসক হিসাবে দায়িত্ব নিচ্ছেন আর অর্জুন। পুলিশ সুপার হচ্ছেন অভিষেক গুপ্ত।

এক সময় জঙ্গলমহল ছিল অশান্ত। বিস্ফোরণ, মানুষ খুন ছিল রোজকার ঘটনা। কিন্তু এখন শান্তির বাতাবরণ। সেই শান্তির পরিবেশ বজায় রাখার বার্তাও এদিন দেন মুখ্যমন্ত্রী। দেন সঙ্গে থাকার বার্তা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব। বাংলাকে বিশ্ব বাংলায় নিয়ে যাব। উন্নয়নের প্রশ্নে মঙ্গলবারও কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। বলেন, কেন্দ্র বিএফজিআর-এর টাকা বন্ধ করে দিয়েছে, আমরা ১১০ কোটির অ্যাকশান প্ল্যান তৈরি করেছি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ৬ বছরে শুধুমাত্র জঙ্গলমহলেই ৩৫ হাজার ছেলেমেয়েকে পুলিশে চাকরি দিয়েছে তাঁর সরকার। শান্তিনিকেতনের ধাঁচে আগামীদিনে ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণাও করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
TMC News : শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
TMC News : TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget