এক্সপ্লোর

পুলিশের অনুমতি মেলেনি, তারই মাঝে রথযাত্রার রুট ঠিক করে রেখেছে BJP

আজ দুপুর সাড়ে ৩টেয় নবদ্বীপ থেকেই পরিবর্তন যাত্রা সূচনার কর্মসূচি রয়েছে বিজেপির।

নবদ্বীপ : নবদ্বীপে জে পি নাড্ডার জনসভা ও রথযাত্রা কর্মসূচিকে ঘিরে সরগরম গেরুয়া শিবির। চটির মাঠে মঞ্চ প্রস্তুত। দলীয় পতাকায় ছয়লাপ সভাস্থল। পাহারায় রয়েছে সিআরপিএফ। আজ দুপুর সাড়ে ৩টেয় এখান থেকেই পরিবর্তন যাত্রা সূচনার কর্মসূচি রয়েছে বিজেপির। পুলিশ রথযাত্রায় অনুমতি না দিলেও, গেরুয়া শিবিরের তরফে প্রাথমিক রুট ঠিক করে রাখা হয়েছে। চটির মাঠ থেকে বেরিয়ে গৌরাঙ্গ সেতু হয়ে প্রথমে কৃষ্ণনগর, সেখান থেকে ধুবুলিয়া হয়ে বেথুয়াডহরি। বেথুয়াডহরিতে আজ রাত্রিবাসের সিদ্ধান্ত। কাল সকালে বেথুয়াডহরি থেকে বেরিয়ে প্রথমে বার্ণিয়া, সেখান থেকে পলাশিপাড়া হয়ে তেহট্টে রথ পৌঁছনোর কর্মসূচি রয়েছে বিজেপির। বিধানসভা ভোটের আগে ফের দু’ দিনের রাজ্য সফরে এসেছেন জে পি নাড্ডা। আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ইংরেজবাজারে পৌঁছে প্রথমে যাবেন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম ও শাকসবজি নিয়ে গবেষণা হয়। বিজ্ঞানীদের পাশাপাশি, এখানে আম চাষিদের সঙ্গেও কথা বলবেন জে পি নাড্ডা। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি যাবেন সাহাপুরে। সেখানে কৃষক-সুরক্ষা সহ ভোজ কর্মসূচি রয়েছে বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেবেন। এরপর মধ্যাহ্নভোজ সারবেন কৃষকদের সঙ্গে। সবশেষে, ইংরেজবাজারের ফোয়ার মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে। এরপর নদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নবদ্বীপে পৌঁছে যাবেন গৌরাঙ্গ জন্মস্থান আশ্রমে। এরপর পৌঁছবেন চটির মাঠ ময়দানে। সেখানেই বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। সবশেষে গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নিউটাউনের হোটেলে সাংবাদিক বৈঠকের পর, রাতেই রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। অন্যদিকে জে পি নাড্ডার রোড শো চলাকালীন মালদায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। এদিন নাড্ডার কর্মসূচি শুরুর সময়েই শুরু হবে শাসকদলের নেতা-কর্মীদের প্রতিবাদ অবস্থান। নেতৃত্বে থাকবেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর। উপস্থিত থাকবেন জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget