এক্সপ্লোর

দার্জিলিং অচলাবস্থা মুখ্যমন্ত্রীর 'সংকীর্ণ মানসিকতার' জন্য, তোপ বিজয়বর্গীয়র

ভোপাল: পাহাড়ের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সংকীর্ণ মানসিকতা’। এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা জানান, বড় রাজ্য ভেঙে ছোট রাজ্য গঠনের সমর্থন করে তাঁর দল। তবে, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকেই। তিনি বলেন, রাজ্য সরকারের উচিত মানুষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করা।

বিজয়বর্গীয় মনে করিয়ে দেন, এটা (পৃথক রাজ্য গঠন) রাজ্যের অধিকার। সিদ্ধান্ত নেওয়ার পর বিধানসভায় প্রস্তাব পাশ করার পরই কেন্দ্র বিষয়টি নিয়ে ভাবতে পারে। বিজয়বর্গীয়র মতে, গোর্খাল্যান্ডের ক্ষেত্রে তার ভৌগলিক অবস্থানই সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।

পাহাড় বিতর্কে রাজ্য সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেন কৈলাশ। বলেন, আন্দোলনকারীদের সঙ্গে বসা উচিত। প্রথমে একটি আঞ্চলিক পরিষদ তৈরি করা হল। অথচ, তাদের ক্ষমতা দেওয়া হল না। বিজেপি নেতার মতে, আন্দোলনকারীদের ওপর কোনও কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়।

গোর্খাল্যান্ড-ইস্যুতে পাহাড়ের উত্তপ্ত পরিবেশের জন্যও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন কৈলাশ। তাঁর অভিযোগ, যা ঘটেছে, পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত। আর এর জন্য মমতাজির সংকীর্ণ মানসিকতা দায়ী। বলেন, তিনি (মমতা) বাঙালি ভাবাবেগকে কাজে লাগিয়ে গোর্খাদের দমিয়ে রাখতে চাইছেন। যারা গণতান্ত্রিক উপায়ে গোর্খাল্যান্ডের দাবি তুলছেন, তাদের কণ্ঠরোধ করতে চাইছেন।

শুধু মমতা নন, এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আক্রমণ করেন কৈলাশ। বলেন, পাহাড়ের বর্তমান পরিস্থিতির জন্য শিক্ষামন্ত্রীর মন্তব্যও সমান দায়ী। তিনি আচমকা, রাজ্যজুড়ে সব স্কুলে বাংলাকে আবশ্যিক করলেন।

বিজেপি নেতা বলেন, এই ইস্যুতে রাজ্য প্রশাসন সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে। যার জন্যই পরিস্থিতি ঠিকভাবে সামলাতে পারেনি। তাঁর অভিযোগ, নিজের ব্যর্থতা ঢাকার জন্য মুখ্যমন্ত্রী বিজেপিকে দায়ী করে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি ব্যর্থ।

শুধু গোর্খাল্যান্ড ইস্যুই নয়, এদিন রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও মমতা প্রশাসনের সমালোচনা করেন। বলেন, ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের এখানকার নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এর ফলে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এই প্রেক্ষিতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্যকে সমর্থন করেন কৈলাশ। বলেন, মহিলারা এখানে যে নিরাপদ নয়, তা একেবারে সঠিক। এখানে মহিলাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকদের মতো ব্যবহার করা হয়। তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। এখানে যারা ১৫ দিন কাটাবেন, পুরোটা বুঝে যাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget