এক্সপ্লোর

অস্বস্তিতে ভারতী ঘোষ, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে

কলকাতা: পুনর্বহালের স্বস্তি বদলে গেল অস্বস্তিতে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আইপিএস ভারতী ঘোষের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ভারতী ঘোষের আইনজীবীকে জিজ্ঞেস করেন, আপনারা যে তদন্ত রিপোর্টের কথা বলছেন, সেই রিপোর্টের প্রতিলিপি পাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে কোনও রকম আবেদন করেছিলেন কি? জবাবে ভারতী ঘোষের আইনজীবী বলেন, না, তদন্ত রিপোর্টের প্রতিলিপির জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়নি। এরপরই মামলা প্রত্যাহারের সুযোগ দিয়ে ভারতী ঘোষের আর্জি খারিজ করে দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বলেন, তদন্ত রিপোর্টের জন্য প্রথমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করুন। তারা যদি সেই রিপোর্ট না দেয় বা প্রতিলিপি হাতে পাওয়ার পর সেই রিপোর্টের কোনও অংশ নিয়ে অসন্তোষ থাকে তাহলে হাইকোর্টের দরজা খোলা। নতুন করে মামলা দায়ের করতে পারবেন। এ বছর বিধানসভা নির্বাচনের আগে, পক্ষপাতিত্বের অভিযোগে জঙ্গলমহল থেকে ভারতী ঘোষকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁকে পাঠিয়ে দেওয়া হয় সিআইডির এসএস পদে। ভোটের ফল প্রকাশ হতেই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটেন আইপিএস ভারতী ঘোষ। কোন্ তদন্তের ভিত্তিতে তাঁকে বদলি করা হয়েছিল তা জানতে চেয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন তিনি। ভোটের সময় নির্বাচন কমিশন যাঁদের সরিয়ে দিয়েছিল, ক্ষমতায় এসে এমন একাধিক আইপিএস অফিসারকে পুনর্বহাল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএস সিআইডি পদ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদে ফেরানো হয় ভারতী ঘোষকে। কিন্তু অস্বস্তি বাড়াল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
Sona Pappu News: ৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
Rajib Banerjee: DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”
DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”

ভিডিও

ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA
TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
IVF Treatment: বেশি বয়সে মা হওয়া কি বিপদ? বাড়ছে বন্ধ্যাত্ব? কী চিকিৎসা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget