এক্সপ্লোর

Barasat Bar Association Election: বাম-কংগ্রেস জোটের দখলে বারাসাত বার অ্যাসোসিয়েশন, ভোটে খাতা খুলতে ব্যর্থ বিজেপি

আসন্ন বিধানসভা নির্বাচনে এই জোট কী করবে, তার উত্তর সময়ই দেবে, কিন্তু তার আগে তৃণমূল ও বিজেপিকে টেক্কা দিয়ে বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাফল্য পেল বাম-কংগ্রেস জোট। ৮টি আসন জিতে কাউন্সিল নিজেদের দখলে রাখল তারা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ের হাসি হাসল বাম-কংগ্রেস জোট। মোট ১৩ আসনের মধ্যে ৮ আসন নিজেদের দখলে রাখল তারা। তৃণমূল কংগ্রেসের দখলে গেল ৫ আসন। নির্বাচনে একটি আসনও পেল না বিজেপি। বাংলা জুড়ে এখন ভোটের হাওয়া। জোর টক্কর তৃণমূল-বিজেপির মধ্যে! এরইমধ্যে বড়সড় চমক দিল বাম-কংগ্রেস জোট! আসন্ন বিধানসভা নির্বাচনে এই জোট কী করবে, তার উত্তর সময়ই দেবে, কিন্তু তার আগে তৃণমূল ও বিজেপিকে টেক্কা দিয়ে বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাফল্য পেল বাম-কংগ্রেস জোট। ৮টি আসন জিতে কাউন্সিল নিজেদের দখলে রাখল তারা।

বৃহস্পতিবার থেকে বারাসাত বার অ্যাসোসিয়েশনের ভোটপ্রক্রিয়া শুরু হয়, চূড়ান্ত ফল ঘোষণা হয় মঙ্গলবার সন্ধেয়। বারাসাত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ১৩টি আসনের মধ্যে কংগ্রেস-সিপিএম জোট পায় ৮টি আসন। তৃণমূল জয়লাভ করে ৫টি আসনে। বিজেপির প্যানেলের কোনও প্রার্থী জয়লাভ করতে পারেননি। বারাসাত বার অ্যাসোসিয়েশনের সিপিএম নেতা ও আইনজীবী মিহির দাস জানান, জোটের ভবিষ্যৎ আমরাই দেখিয়ে দিলাম। গতবার আমরাই বার অ্যাসোসিয়েশন চালিয়েছি, এবারও জিতেছি।

নির্বাচনে এককভাবে লড়ে ৫টি আসনে জয় পাওয়াকে যথেষ্ট ভাল ফল হিসাবেই দেখছে তৃণমূল। গৌরীশঙ্কর বল, তৃণমূল নেতা ও আইনজীবী, বারাসাত বার অ্যাসোসিয়েশন ৷ এখানে সুষ্ঠুভাবে ভোট হয়। আমরা এককভাবে লড়ে ৫ আসন পেয়েছি। আগেরবারও এখানে ৫টি পেয়েছিলাম। আমাদের ফল খারাপ হয়নি। এবারের লড়াইয়ে দাঁত ফোটাতে না পারলেও, হতাশ নয় বিজেপি। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার আইনজীবী ও সাধারণ সম্পাদক দুলাল সরকার জানান, ‘‘কংগ্রেস-সিপিএম জোট একসঙ্গে ভোটে লড়াই করেছি আর তলে তলে ওদের সমর্থন করেছে তৃণমূল। তাই এখানে আমরা খাতা খুলতে পারিনি। তবে জেনে রাখুন, একবছরের মধ্যে আমরা এই বার দখল করব।’’

২০১৯-এর লোকসভা ভোটের মুখে বাম-কংগ্রেসের জোট পরিকল্পনা ভেস্তে গেলেও, একুশের নির্বাচনে জোট গড়ে ভোটের লড়াইয়ে নেমেছে দু’দল। বার অ্যাসোসিয়েশনের ভোটের সঙ্গে বিধানসভা ভোটের কোনও তুলনা হয়না, কিন্তু, এই জয় থেকে উৎ‍সাহিত হয়ে জোট নেতৃত্ব আরও ঝাঁপায় কি না, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের

ভিডিও

Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী
Malda News: তৃণমূল নেতার অনুগামীদের বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান
TMC News: তোলাবাজি, লুঠপাট, ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা
Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget