এক্সপ্লোর

মাধ্যমিকের ইংরেজিতে কোহলির ওপর ১০ নম্বরের প্রশ্ন, উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা, প্রশংসা লক্ষ্মীরতনের

কলকাতা: ইংরেজি পরীক্ষা মানেই অনেক পড়ুয়ার কাছেই ভীতির বিষয়। কিন্তু এবারের মাধ্যমিকে ইংরেজিতে এমন একটি প্রশ্ন এসেছিল, যাতে পরীক্ষার্থীরা যারপরনাই খুশি। প্রশ্নটি ছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। ১০ নম্বরের ওই প্রশ্ন পরীক্ষার চাপের মধ্যেও হাসি ফুটিয়েছিল পরীক্ষার্থীদের মুখে। এ দেশে ক্রিকেট খুবই জনপ্রিয়। তারওপর নতুন প্রজন্মের মধ্যে কোহলির ব্যাপক জনপ্রিয়তা। এ হেন ক্রিকেটারের ওপর প্রশ্ন এসেছে। সঙ্গে রয়েছে কিছু পয়েন্ট। তারই ভিত্তিতে কোহলি সম্পর্কে লিখতে বলা হয়েছে। ক্রিকেট মাঠের এই জনপ্রিয় তারকাকে নিয়ে প্রশ্ন দেখে তাই পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে। মাধ্যমিকের প্রশ্নপত্রে কোহলির মতো ক্রীড়াবিদ জায়গা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন অলরাউন্ডার তথা রাজ্যের তৃণমূল কংগ্রেস বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেছেন, কোহলি আইকন তো বটেই। তার ওপর কাজের প্রতি তাঁর নিষ্ঠা, পরিশ্রম, শৃঙ্খলা পড়ুয়াদের কাছে একটা উদাহরণ। তাই কোহলির ওপর প্রশ্ন রাখার প্রশংসা করে লক্ষ্মীরতন আশা করেছেন, ভবিষ্যতে শুধু মাধ্যমিকেই নয়, অন্যান্যা বোর্ড পরীক্ষাতেও ক্রীড়াবিদদের নিয়ে প্রশ্ন আসবে। অনেক পরীক্ষার্থীই বলেছে, প্রশ্নপত্র দেওয়া পয়েন্টের ভিত্তিতে কোহলির ওপর লিখতে বলা হয়েছিল। কিন্তু কোহলি এতটাই জনপ্রিয় যে কোনও পয়েন্ট না দেওয়া হলেও অনেকেই কয়েক পাতা লিখে ফেলতে পারত। তাই এই প্রশ্নের উত্তর লেখার জন্য কোনও পয়েন্ট না দিলেও চলত। মুর্শিবাদের এক পরীক্ষার্থী বলেছে, এই প্রশ্নের উত্তর লিখতে পেরে খুব খুশি হয়েছি। এ রকম প্রশ্ন আসবে, আশাই করিনি। কোহলি তো আমার কাছে আদর্শ।

সেরা শিরোনাম

Kolkata: পুজোর মাসে রাজ্যে ডেঙ্গির প্রকোপ! অক্টোবরের প্রথম ২৩ দিনেই আক্রান্ত সাড়ে ৫ হাজারেরও বেশি
পুজোর মাসে রাজ্যে ডেঙ্গির প্রকোপ! অক্টোবরের প্রথম ২৩ দিনেই আক্রান্ত সাড়ে ৫ হাজারেরও বেশি
Malda: মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
Delhi CJP Protest: জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
News Live: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল

ভিডিও

Fire At Train: উত্তরপ্রদেশের বিজনৌরে শহিদ এক্সপ্রেসের স্লিপার কোচে আগুন
Militant Arrest : মুম্বইয়ের মাহিম স্টেশনের কাছ থেকে গ্রেফতার সন্দেহভাজন এক জইশ জঙ্গি
Sajal Ghosh News :
Oskar Klein Medal News : অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন
Malda Fire News : মালদার চাঁচল থানায় মধ্যরাতে আগুন, শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget