এক্সপ্লোর

‘একটা দু’টো গদ্দার সব জায়গাতেই থাকে, চলে গেছে, দলটা বেঁচেছে’, নাম না করে মুকুলকে কটাক্ষ মমতার

হাওড়া: বিধানসভায় তাঁর নিশানায় ছিল বাম-কংগ্রেস। তার কিছুক্ষণ পর হাওড়ার ডুমুরজলায় দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানালেন বিজেপিকে। গতকালই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন তার সমালোচনায় মুখর হলেন তৃণমূলনেত্রী। বলেন, বিজেপি তো বাজেট করতেই শেখেনি। হতাশায় ঘাবড়ে গিয়ে, ক্ষমতায় থেকে চলে যাওয়ার ভয়ে এই বাজেট করেছে তারা। এদিন মমতার কটাক্ষ, বলছে বাম্বু মিশন তৈরি করবে, মাথা থেকে এল কোত্থেকে? তাঁর দাবি, এখানে তিনজন একসঙ্গে লড়লেও আমাদের হারাতে পারবে না। তৃণমূলনেত্রী বলেন, স্বাস্থ্য প্রকল্পের নামে পুরোটাই কেন্দ্রের ভাঁওতা। ২০১৯-এ এমন হারবে, কোথাও খুঁজে পাওয়া যাবে না। মমতা জানান, মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি। তাঁর মতে, সবাইকে নিয়ে চলতে হয়। তৃণমূলনেত্রীর কটাক্ষ, টাকা দিয়ে, বাইক দিয়ে বাংলা জয় করা যায় না। তিনি যোগ করেন, কিছু ভোট যেটা ওরা পাচ্ছে, সেটা সিপিএমের। কোথাও কোথাও কংগ্রেসের সঙ্গেও বিজেপির বোঝাপড়া আছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এদিন নাম না করে ফের একবার গেরুয়া শিবিরে যোগ দেওয়া মুকুল রায়কে ‘গদ্দার’ ও ‘মিরজাফর’ বলে কটাক্ষ করেন। বলেন, একটা দু’টো গদ্দার সব জায়গাতেই থাকে। মিরজাফরদের বিশ্বাস করবেন না। বিশ্বাসঘাতকরা চলে গেছে, দলটা বেঁচে গেছে। দলীয় সভা থেকে দলকে আরও শক্তিশালী করার ডাক দেন শীর্ষনেত্রী। বলেন, আমি নেতা, এমন অহঙ্কার করার জায়গা নেই। যে কর্মী নিজেকে কর্মী বলে অহঙ্কার করতে ভালবাসেন, যে নিজেকে কর্মী বলে ভাবেন, তাকে একশোয় একশো দেব। মমতার মতে, দলটাকে চোখের মণির মতো পাহারা দিতে হবে। তিনি জানিয়ে দেন, এখানে টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয় না। যারা লোভ সংবরণ করতে পারে, তাদের ভালবাসি। মমতা আরও বলেন, জেলায় জেলায় সোশাল নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে। তাঁর দাবি, তৃণমূল না থাকলে, মানুষের কথা বলার কেউ থাকবে না। এত কাজের মধ্যে জনসংযোগ করতে পারলে, আপনারাও পারবেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget