এক্সপ্লোর
আম চুরিতে বাধা, অস্ত্রের কোপে জখম ২

মালদা: আম চুরিতে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের ধারাল অস্ত্রের কোপে জখম ২ নিরাপত্তারক্ষী। রবিবার সকালে পুরাতন মালদার রসিলাদহ গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এদিন সকালে স্থানীয় আম ব্যবসায়ী দিলীপ মণ্ডলের ৩২ বিঘা বাগানে আম চুরি করতে ঢোকে একদল দুষ্কৃতী। বাধা দিতে গেলে এক মহিলা নিরাপত্তারক্ষীকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অপর এক নিরাপত্তারক্ষীও। আক্রান্তদের চিৎকারেগ্রামবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতী বলে পরিচিত সুজিত কর্মকারের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন আম ব্যবসায়ী দিলীপ মণ্ডল। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Before You Go
Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















