এক্সপ্লোর
মালদায় চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই, বাধা দেওয়ায় যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ

মালদা: চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই। বাধা দেওয়ায় যাত্রীকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই যাত্রীকে মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে জিআরপি। হোলি উপলক্ষে আপ হাটেবাজারে এক্সপ্রেসে কাটিহারে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা লক্ষ্ণণ রায়। অভিযোগ, আজ ভোর সাড়ে ৪টে নাগাদ মালদা স্টেশনে ঢোকার মুখে চলন্ত ট্রেনে তাঁর দামি মোবাইলটি কেড়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় ওই যাত্রীকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে পুলিশ।
Before You Go
Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















