এক্সপ্লোর

আজ ১১টি বাম সংগঠনের নবান্ন অভিযান, শহর অচলের আশঙ্কা

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের মধ্যেই আজ ১১টি বামপন্থী সংগঠনের নবান্ন অভিযান। বেলা ১টায় অভিযান শুরু হবে। দুর্নীতিতে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের ইস্তফা থেকে ফসলের ন্যায্যমূল্য সহ ১৮ দফা দাবিতে কলকাতা ও হাওড়ার পাঁচটি জায়গা থেকে নবান্নের উদ্দেশে রওনা দেবেন বাম কর্মী ও সমর্থকরা। কোন পথে নবান্ন অভিযান এক নজরে দেখে নেওয়া যাক। রানি রাসমণি অ্যাভিনিউ, পিটিএস, রেস কোর্স, খিদিরপুর, সাঁতরাগাছি ও হাওড়া রেল মিউজিয়ামের সামনে থেকে মিছিল করে শুরু হবে নবান্ন অভিযান। লালবাজার সূত্রে খবর, পদস্থ পুলিশকর্তাদের নেতৃত্বে মোট ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। ডাফরিন রোড, হুগলি ব্রিজের মুখে থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। জায়গায় জায়গায় থাকবে ব্যারিকেড। টহল দেবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। সপ্তাহের প্রথম দিনেই বামেদের নবান্ন অভিযান ঘিরে ব্যাপক যানজটের আশঙ্কা। আজ দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। যান নিয়ন্ত্রণ করা হবে ডাফরিন রোড, মেয়ো রোড, রেড রোড, আলিপুর রোড, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোড, হেস্টিংস, খিদিরপুর রোডে। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ব্যাতড় মোড়, শিবপুরের কাজিপাড়া ও আন্দুল রোডের লক্ষ্মীনারায়ণতলায় থাকবে পুলিশের ব্যারিকেড। পরিস্থিতি মোকাবিলায় থাকছে জল কামান, কাঁদানে গ্যাস, র‍্যাফ ও কমব্যাট ফোর্স। এছাড়াও, দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে ক্যারি রোডেও থাকছে পুলিশি ব্যারিকেড। যানজট এড়াতে কোনা এক্সপ্রেসওয়ের কলকাতামুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হাওড়া-আমতা রোড ও টিকিয়াপাড়া বাইপাস দিয়ে। ফোরশোর রোডের পরিবর্তে গাড়ি জিটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

সেরা শিরোনাম

Agnimitra On Indranil Sen Arrested:
"আমার খারাপ লাগে কারণ ইন্দ্রনীল সেনের গান আমার আগে খুবই ভাল লাগত..", প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারিতে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Kolkata Police: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
Cyclone Arnab Update: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
Indranil Sen Arrested:
"MLA হলে কি গ্রেফতার হতেন ?" ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে বড় প্রশ্ন শতরূপের, কী প্রতিক্রিয়া সুজনের ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget