এক্সপ্লোর

নারদকাণ্ড: তদন্তে ইডি দফতরে হাজিরা মদনের, হলদিয়ায় শুভেন্দুর দফতরের ছবি তুলল সিবিআই

কলকাতা ও হলদিয়া:  হলদিয়ায় প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারীর অফিসে সিবিআই। নারদ-ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখতে চলল পুনর্নির্মাণ। তুললেন অফিসের ভিতর ও বাইরের ছবি। এদিনই, নারদকাণ্ডে সিজিও কমপ্লেক্সে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ইডি। নারদকাণ্ডের ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখতে, সাংসদ হিসেবে শুভেন্দু অধিকারী যে অফিস ব্যবহার করতেন, সোমবার দুপুরে হলদিয়ার সেই অফিসে হাজির হন সিবিআইয়ের পাঁচ আধিকারিক। তমলুকের সাংসদ হিসেবে এটি এখন দিব্যেন্দু অধিকারীর অফিস। সিবিআই সূত্রে দাবি, ২০১৪ সালে, শুভেন্দু অধিকারী যখন সাংসদ ছিলেন, তখন এই অফিসেই তাঁর সঙ্গে দেখা করেন নারদ নিউজের সিইও, ম্যাথ্যু স্যামুয়েল। এ দিন তমলুকের প্রাক্তন সাংসদের সেই অফিসে ঢুকে, প্রায় দেড় ঘণ্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করেন সিবিআই আধিকারিকরা। ছবি তোলেন অফিস ঘরের। সিবিআই তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার বলেন, আমরা এসে ভিডিও ফুটেজের সঙ্গে অফিস-ঘর মিলিয়ে দেখলাম। নারদকাণ্ডে সিবিআইয়ের এই পুনর্নির্মাণের ঠিক আগের দিন, শুভেন্দু অধিকারীর প্রশংসা করে জল্পনা উস্কে দেন বিজেপির রাজ্য সভাপতি! গতকালই দিলীপ ঘোষ বলেছিলেন, নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু। সেই আন্দোলনে ভর করে তৃণমূল ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর শুভেন্দুই তৃণমূলের সবথেকে বড় নেতা। দিলীপ ঘোষের এই মন্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে চাননি শুভেন্দু। বিজেপি নেতার উদ্দেশে তাঁর জবাব, ঘোলা জলে মাছ ধরে লাভ নেই। এদিকে, এদিনই আবার, নারদকাণ্ডে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে ইডি। বেশ কিছু প্রশ্নের পাশাপাশি ইডি সূত্রে খবর, তৃণমূল নেতার থেকে জানতে চাওয়া হয়, কেন টাকা নিয়েছিলেন? ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কে পরিচয় করিয়ে দিয়েছিলেন? সূত্রের দাবি, নারদ-এর স্টিং ফুটেজ দেখিয়েও এ দিন জিজ্ঞাসাবাদ করা হয় মদন মিত্রকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget